‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকের প্রোমো ঘিরে নতুন বিতর্ক! ‘এই বয়সেই এত মিষ্টি একটা মেয়েকে খলনায়িকা?’ ‘স্বপ্নীলাকে নায়িকা করা হোক’ খলনায়িকার ভূমিকায় স্বপ্নীলা চক্রবর্তীকে দেখে হতাশ দর্শক!

স্টার জলসার নতুন ধারাবাহিক ‘প্রতিজ্ঞা’-র প্রথম প্রোমো প্রকাশ পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা শুরু হয়েছে। এই সিরিয়ালে নায়কের চরিত্রে দেখা যাবে রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)-কে এবং নায়িকার ভূমিকায় থাকছেন অভিকা মালাকার (Avika Malakar)। পাশাপাশি খলনায়িকার চরিত্রে দেখা যাবে স্বপ্নীলা চক্রবর্তী (Swapnila Chakraborty)-কে। নতুন এই কাস্টিং প্রকাশ্যে আসতেই দর্শকদের একাংশের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
বিশেষ করে স্বপ্নীলা চক্রবর্তীর চরিত্র নিয়ে শুরু হয়েছে বেশি আলোচনা। এতদিন বিভিন্ন ধারাবাহিকে তাঁকে মূলত ইতিবাচক এবং শক্তিশালী চরিত্রে দেখা গেছে। সেই কারণেই অনেক দর্শক মনে করতেন ভবিষ্যতে তাঁকে কোনও ধারাবাহিকের প্রধান নায়িকা হিসেবেই দেখা যাবে। কিন্তু নতুন সিরিয়ালে তাঁকে খলনায়িকার ভূমিকায় দেখানোয় অনেকেই অবাক হয়েছেন।
প্রোমো প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় দর্শকদের মন্তব্য চোখে পড়ছে। অনেকেই লিখছেন, স্বপ্নীলাকে নেতিবাচক চরিত্রে দেখতে তারা প্রস্তুত ছিলেন না। তাঁদের মতে, এতদিন যেভাবে অভিনেত্রীকে ইতিবাচক চরিত্রে দেখা গেছে, তাতে তাঁকে নায়িকা হিসেবেই বেশি মানায়।
কিছু দর্শক আবার সরাসরি মন্তব্য করে জানিয়েছেন, এই ধারাবাহিকে নায়িকার জায়গায় স্বপ্নীলা চক্রবর্তীকে দেখতেই তারা বেশি পছন্দ করতেন। তাঁদের মতে, অভিনেত্রীর অভিনয় দক্ষতা এবং জনপ্রিয়তা বিবেচনা করলে তাঁকে কেন্দ্র করে গল্প তৈরি করা যেত।
আরও পড়ুনঃ এইবার নতুন রূপে জলসার পর্দায় রানী! বিপরীতে রণজয় বিষ্ণু! খলনায়িকার চরিত্রে স্বপ্নীলা? আসছে “প্রতিজ্ঞা”! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো
তবে প্রোমো প্রকাশের পর থেকেই ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিক নিয়ে আগ্রহও বাড়ছে। নতুন গল্প, নতুন জুটি এবং চরিত্রের ভিন্নতা নিয়ে দর্শকদের কৌতূহল তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, সম্প্রচারের পর এই নতুন চরিত্রে স্বপ্নীলা চক্রবর্তী দর্শকদের কতটা চমক দিতে পারেন।

