চাঞ্চল্যকর পর্ব, শিমুলের সাথে শতদ্রুকে একসঙ্গে কফি খেতে দেখে ছবি তুলে নিলো প্রিয়াঙ্কা

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। ধারাবাহিকের নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে। শিমুলকে ফাঁসাতে নোংরা খেলায় মাতলো প্রিয়াঙ্কা।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, পরাগের নতুন স্টুডেন্ট প্রিয়াঙ্কাকে একেবারেই সুবিধার মনে হয়নি মধুবালার আর তাই মধুবালা শিমুলকে বার বার অনুরোধ করে, সে যেনো পরাগের সাথে সবটা মিটিয়ে নেয়। ইচ্ছা না থাকলেও শুধু মাত্র মায়ের অনুরোধে রাজি হয়ে যায় শিমুল কিন্তু ভিতর ভিতর একেবারে ছারখার হয়ে যায় সে।
ধারাবাহিকের এদিনের পর্বে দেখা যায়, পুতুল, তুতুলকে নিয়ে পলাশের বিয়ের কেনাকাটা করতে বেরিয়ে পড়ে শিমুল। রাস্তায় যেতে যেতে তুতুল শিমুলকে বলে তার কষ্টটা বুঝতে পারছে সে। যে মানুষটাকে শিমুল চায়না তার কাছে গিয়ে থাকতে কতটা কষ্ট হবে সেটা আন্দাজ করতে পারছে তুতুল।
এমন সময় সেখানে গাড়ি নিয়ে চলে আসে শতদ্রু। আর তার গাড়ির সামনেই এসে পড়ে পুতুল। এরপর শিমুল পুতুলকে একটু বকাবকি করে আর তারপর সে দেখে গাড়ি থেকে নামছে শতদ্রু। শতুদ্রুকে তাদের পাড়ায় দেখে চমকে যায় শিমুল। এরপর পুতুল বায়না জোড়ে, সে শতদ্রুর গাড়ি চড়ে খেতে যাবে।
পুতুলের বায়নার কাছে হার মানতে হয় শিমুলকে। এরপর তারা সবাই মিলে একটা কফি শপে যায়। আর সেখানেই ছিল পরাগের নতুন ছাত্রী প্রিয়াঙ্কা, সে লুকিয়ে লুকিয়ে শিমুল আর শতদ্রুর ফটো তুলে নেয়। যাতে সেটা পরাগের কাছে গিয়ে সে দেখাতে পারে, আর পরাগের কানে শিমুলের নামে আরেকটু বিষ ঢালতে পারে।

