‘ এতো দামী জিনিস আমি দিতে পারব না!’ এত বছরের বন্ধুত্বে ফাটল ধরালো টাকা? দামি জিনিস দিতে অস্বীকার প্রেরণার? ক্যামেরার সামনেই প্রেরণার ওপর চটলেন সায়ক চক্রবর্তী?

বন্ধুত্ব মানেই খুনসুটি, নাকি পর্দার পেছনের রসায়ন এবার তিক্ততায় গড়াল? সম্প্রতি অভিনেতা সায়ক চক্রবর্তীর (Sayak Chakraborty) ইউটিউব চ্যানেলে আপলোড করা একটি শর্ট ভিডিও ঘিরে টলিপাড়ায় শুরু হয়েছে জোর গুঞ্জন। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ধারাবাহিকের শুটিং সেটে সায়কের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন তার দুই প্রিয় বন্ধু অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্য এবং আয়েশা। কিন্তু হাসিমজারি সেই আড্ডা হঠাৎ করেই মোড় নিল এক অদ্ভুত বিতর্কে।
ভিডিওর এক পর্যায়ে ব্যক্তিগত আলাপচারিতার মাঝেই প্রেরণা ভট্টাচার্য সায়কের হবু স্ত্রীকে নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করে বসেন। সরাসরি ক্যামেরার সামনেই তিনি জানিয়ে দেন, সায়কের হবু বউকে তিনি কোনোভাবেই সোনার গয়না উপহার দিতে পারবেন না। প্রেরণার সাফ কথা, বাজারে যেভাবে সোনার দাম আকাশছোঁয়া হচ্ছে, তাতে তাঁর পক্ষে গয়না দেওয়া অসম্ভব। এমনকি রসিকতার ছলে হলেও তিনি যেভাবে না বলে দিয়েছেন, তা দেখে থতমত খেয়ে যান উপস্থিত অনেকেই।
ভিডিওটি প্রথম নজরে মজার মনে হলেও, নেটিজেনদের একাংশ লক্ষ্য করেছেন সায়কের প্রতিক্রিয়া। প্রেরণা যখন বারবার সোনার গয়না দিতে পারবেন না বলে চিৎকার করছিলেন, তখন সেখানে অভিনেতার আরেক বন্ধুও উপস্থিত ছিল।
অনেকের মতে, প্রকাশ্য ব্লগে নিজের হবু স্ত্রীকে নিয়ে এমন কিপটেমির কথা শুনে বেশ বিরক্ত ও রাগান্বিত হয়েছেন সায়ক। বন্ধুর এমন আচরণে তিনি যে ভেতরে ভেতরে ক্ষুব্ধ? ঠিক কী কারণে প্রেরণা এমন মন্তব্য করলেন তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। কেউ বলছেন এটা নেহাতই ভিউ বাড়ানোর জন্য। আসলে ছিল একটি সুনিপুণ ইয়ার্কি। ঘটনার কেন্দ্রে ছিলেন অভিনেত্রী আয়েশা। উল্লেখ্য, আয়েশা ইতিপূর্বে একটি জনপ্রিয় ধারাবাহিকে সায়কের অনস্ক্রিন স্ত্রী হিসেবে অভিনয় করেছিলেন।
আরও পড়ুনঃ রুবি সংলগ্ন বহুতলে আগুন! আতঙ্কে আবাসিকেরা! কি অবস্থায় রয়েছেন পায়েল-লহমা সহ বাকি তারকারা?
সেই পুরনো রসায়নকে টেনেই প্রেরণা মজার ছলে আয়েশাকে উদ্দেশ্য করে বলেন যে, সায়কের বউ হিসেবে তাকে দামি গয়না উপহার দেওয়ার সামর্থ্য বা ইচ্ছে কোনোটিই তাঁর নেই! বিশেষ করে সোনার যা আকাশছোঁয়া দাম, তাতে বন্ধুর অনস্ক্রিন স্ত্রীর আবদার মেটানো যে বেশ কঠিন, সেটাই মজার ছলে বুঝিয়ে দিয়েছেন তিনি।

