বিয়ের সবে এক বছর! এর মধ্যেই সুখবর! মা হতে চলেছেন শ্রীপর্ণা! কি বলছেন অভিনেত্রী!

টেলিভিশনের পর্দার (Television Serial) একজন অত্যন্ত জনপ্রিয় সুন্দরী অভিনেত্রী হলেন শ্রীপর্ণা রায় (Sreeparna Roy)। জি বাংলা (Zee Bangla), স্টার জলসার (Star jalsha) একাধিক জনপ্রিয় ধারাবাহিকে নায়িকা চরিত্রের অভিনয় করেছেন শ্রীপর্ণা। মুকুট, আঁচল, নেতাজি, কড়ি খেলার মতন একাধিক ধারাবাহিক অভিনয় করেছেন অভিনেত্রী। শেষবার তাকে দেখা গিয়েছিল গাঁটছড়া ধারাবাহিকে অভিনয় করতে।
২০২৩-এর নভেম্বরে পছন্দের ডাক্তার পাত্রের সাথে সাত পাকে বাঁধা পড়েন শ্রীপর্ণা রায়। স্বপ্নের পুরুষের সঙ্গেই চারহাত এক হয়েছে নায়িকার। বর্তমানে শুভদীপের সঙ্গে গুছিয়ে সংসার করছেন অভিনেত্রী। কিছুদিন আগেই আদিত্য পূর্বাশার বিয়েতে দেখা গিয়েছিল তাদের। এরই মাঝে শোনা গেলো নতুন খবর।
অন্তঃসত্ত্বা অভিনেত্রী শ্রীপর্ণা
নীল সালোয়ার কামিজে সেজে উপস্থিত হয়েছিলেন শ্রীপর্ণা। আর অভিনেত্রীর সেই ছবি দেখেই শুরু ফিসফিস। অসংখ্য নেটিজেনদের দাবি অভিনেত্রী নাকি অন্তঃসত্ত্বা। অভিনেত্রীর ভাইরাল ছবি সেই কথাই বলছে নতুন সদস্য আসছে জীবনে।
নতুন সদস্য আসছে বলেই কি ছোট পর্দা থেকে বিরতি নিয়েছিলেন অভিনেত্রী? সেই প্রশ্নই উঠে এসেছে। তবে নিজের জীবনের এই খুশির খবর কেনই বা আড়াল করছেন তিনি? এই নিয়ে সংবাদ মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন, “এই সব আবার কবে রটলো। বিশ্বাস করুন, আমি অন্তঃসত্ত্বা নই। আপতত গুছিয়ে সংসার করছি। সবে তো দু’জনে জীবন শুরু করলাম। বিয়ে বাড়িতে একটু খাচ্ছিলাম, সেইসব দেখেই লোকে এসব কথা বলছে। এখনই দুই থেকে তিন হওয়ার পরিকল্পনা নেই…।”
আরও পড়ুন: মা গঙ্গার বুকে নিজের ভালোবাসাকে ফিরে পেল স্বয়ম্ভু! স্বামী রক্ষা কবজ হয়ে সামনে এলো জগদ্ধাত্রীকে! প্রকাশ্যে নতুন প্রোমো
অর্থাৎ বর্তমানে নিজের ক্যারিয়ারের দিকেই ফোকাস করতে চান অভিনেত্রী। আপাতত ফ্যামিলি প্ল্যানিং এর কোন পরিকল্পনাই নেই তাদের। তাঁকে সরাসরি এই প্রশ্ন করায় কিছুটা হতবাক হয়ে, খবরটি ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন। জানা গিয়েছে খুব তাড়াতাড়ি অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের নতুন একটি মেগায় দেখা যেতে পারে শ্রীপর্ণাকে।

