‘পটল কুমার গানওয়ালা’র সেই জনপ্রিয় অভিনেত্রী ফিরছেন ছোটপর্দায়! ইতিমধ্যেই তাকে দেখা গেছে জি-তে অভিনয় করতে আবারও স্টার জলসার আসন্ন ধারাবাহিকে প্রধান চরিত্রে দেখা যাবে তাকে….

বাংলা টেলিভিশনের ইতিহাসে এমন বহু ধারাবাহিক রয়েছে যেগুলি দর্শকের কাছে অত্যন্ত প্রিয় ছিল। টিভির পর্দায় এই ধারাবাহিক যখন সম্প্রচারিত হতো তখনো ঠিক যে পরিমাণ জনপ্রিয়তা পেয়েছে এই সব ধারাবাহিক ঠিক এখনো সেই জনপ্রিয়তাই বজায় রেখে চলেছে। সে যতই বেশ কয়েক বছর আগে সেই সব ধারাবাহিক শেষ হয়ে গেছে। এখনো পর্যন্ত সেই সব ধারাবাহিকের তারকাদেরকে দর্শকরা ফিরিয়ে আনার দাবি তোলেন।
এমনই একটি ধারাবাহিক ছিল স্টার জলসার ‘পটল কুমার গানওয়ালা’। একটি ছোট বাচ্চা মেয়ে নিজের বাবাকে খোঁজা থেকে শুরু করে গায়িকা হওয়া সেই গল্প রীতিমতো বাংলার ঘরে ঘরে প্রিয় হয়ে উঠেছিল। জানা যায় একটা সময় স্টার জলসাকে সবচেয়ে বেশি টিআরপি দেওয়া ধারাবাহিক ছিল এটি। দর্শক মহলে অত্যন্ত জনপ্রিয়তা এবং প্রশংসা পেয়েছিল স্টার জলসার ‘পটল কুমার গানওয়ালা’।

এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অর্থাৎ পটলের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল শিশুশিল্পী হিয়া সেনকে। এছাড়া তার বাবার ভূমিকায় ছিলেন জনপ্রিয় অভিনেতা সাহেব চ্যাটার্জী। এবং পটলের সৎ বোনের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল শিশু শিল্পী শিঞ্চানা সরকারকে।

এই ছোট শিল্পী নিজের অসাধারণ অভিনয়ের মাধ্যমে নেতিবাচক চরিত্রটিকে অত্যন্ত সুন্দর করে ফুটিয়ে তুলেছিল। যার ফলে দর্শকমহলে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।

এই দুই শিশু শিল্পীর অভিনয় দর্শকদের এত বেশি পছন্দ হয়েছিল যে টিভির পর্দায় তাদেরকে না দেখলে দিন চলতো না কারোরই। সেই জনপ্রিয় ধারাবাহিক পটল কুমার গানওয়ালার অভিনেত্রী আরো একবার ফিরতে চলেছে অভিনয়ে। জানা যাচ্ছে শিঞ্চানাকে আবার এত বছর পর দেখা যাবে টিভির পর্দাতে। মাঝে বেশ কিছু বছর তাকে আর টিভির পর্দায় দেখা যায়নি। শোনা যায় নিজের পড়াশুনা এবং অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন তিনি।

তবে বহুদিন পরে তাকে দেখা গিয়েছিল জি বাংলার ‘গৌরী এলো’ ধারাবাহিকে এবং কালার্স বাংলার ‘ফেরারি মন’ ধারাবাহিকে অভিনয় করতে। কিন্তু সেই সকল ধারাবাহিকে তাকে খুব অল্প সময়ের জন্যই দেখা গিয়েছিল। তবে খবর আসছে আবার একবার বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে ফিরতে চলেছেন শিঞ্চানা।

স্টার জলসার আসন্ন ধারাবাহিক ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজে’। এই ধারাবাহিকে একটি প্রধান চরিত্রে তাকে দেখতে পাওয়া যাবে। ১৩ই মার্চ থেকে প্রতিদিন সন্ধে সাড়ে ৬ টায় দেখতে পাওয়া যাবে স্টার জলসার এই নতুন ধারাবাহিকটি।

