‘অত্যন্ত ঘৃণ্য এবং নিন্দনীয়…’, রজতাভ দত্তর বিস্ফোরক মন্তব্যে কেঁপে উঠল ইন্ডাস্ট্রি!

এই মুহূর্তে টলি পাড়ার (Tollywood Industry) একজন হেয়ার ড্রেসারের (Hair Dresser) আ’ত্মহত্যার ঘটনায় তোলপাড় গোটা সোশ্যাল মিডিয়া। টলি পাড়ার (Tollywood Industry) অভিনেতা, অভিনেত্রীরা হেয়ার ড্রেসার এর প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। মে মাস থেকে ওই হেয়ার ড্রেসার (Hair Dresser) সাসপেন্ড ছিলেন, মিল ছিল না কোন কাজ। রোজগার পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। অর্থের অভাবে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। তবে ভগবানের অশেষ কৃপা তিনি আরো একবার বেঁচে ফিরেছেন। ঘটনার সঙ্গে সঙ্গেই তাকে বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গায়ে আগুন দিতে গিয়েছিলেন তিনি তবে এখন অনেকটাই সুস্থ রয়েছেন।

টলিপাড়ার অন্দরমহলে এই ঘটনা নিয়ে এক এক করে প্রত্যেক অভিনেতা অভিনেত্রী নিজেদের বক্তব্য জানিয়েছেন। প্রত্যেকে নিজেদের মতামত পেশ করেছেন সাক্ষাৎকারে। টলিপাড়ার এই ঘটনার পর থেকে ইন্ডাস্ট্রির সমস্ত অভিনেতা অভিনেত্রী এবং কর্মচারীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। টলিপাড়ার একাধিক অভিনেতা অভিনেত্রীরা সহ পরিচালক প্রযোজকেরা এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন।

এই প্রসঙ্গে টলিউডের জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত জানিয়েছেন, ‘আগে সাহিত্যে পড়তাম যে গ্রামের কাউকে একঘরে করা হত, সেরকম একটা ব্যাপার আবার দেখা যাচ্ছে। এই বিষয়টা অত্যন্ত ঘৃণ্য এবং নিন্দনীয়। এরকম ভয়ের বাতাবরণ কেন থাকবে? একজন মানুষের জন্মের সঙ্গে সঙ্গে নিজের মত প্রকাশের, প্রতিবাদ করার এবং নিজের ইচ্ছা মতো কাজ বেছে নেওয়ার অধিকার আছে। সেটাকে কোনওভাবেই যদি খর্ব করার চেষ্টা করা হয়, অন্য কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, সেটা কখনওই সমর্থন করা যায় না। বরং সেটা খুবই ভয়াবহ পরিস্থিতি।’

তিনি আরও জানিয়েছেন যে ‘কিন্তু একইসঙ্গে আমি জীবন সম্পর্কে খুবই আশাবাদী। আমি মনে করি একটা অসুখকে যদি শনাক্ত করা যায় তাহলে সেটাকে সারিয়ে ফেলাটা তুলনামূলকভাবে সহজ। হয়তো অন্যান্য বিভিন্ন ইন্ডাস্ট্রি বা কর্মক্ষেত্রেও এগুলো রয়েছে। আমাদের ক্ষেত্রে এত বেশি প্রচার পায়, যেহেতু আমাদের এমনি যে কোনও জিনিসই অনেক বেশি মানুষের সামনে চলে আসে। তা যেভাবেই আসুক না কেন, আমি মনে করি যে এই অসুখটাকে যখন চিহ্নিত করা গিয়েছে, এটাকে উন্মূলও করা যাবে।’

আরও পড়ুন: আনন্দী ধারাবাহিকের নায়িকাকে অস্রাব্য ভাষায় আক্রমণ! ঠিক কী ঘটেছে তার সাথে?

এই ঘটনায় প্রশ্নের মুখে পড়তে হয়েছে হেয়ার স্টাইলিস্টদের গিল্ড ‘সিনে অ্যান্ড ভিডিও হেয়ার স্টাইলিস্ট অ্যাসোসিয়েশন’ এবং ফেডারেশন অফ সিনে টেকনিসিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন। আর এই ফেডারেশনের মাথা হলেন স্বরূপ বিশ্বাস। আঙুল উঠেছে ‘সিনে অ্যান্ড ভিডিও হেয়ার স্টাইলিস্ট অ্যাসোসিয়েশন’-এর সভাপতি রিনা মণ্ডলের বিরুদ্ধে। যদিও এই সম্পর্কে তিনি মুখ খোলেননি।

Back to top button