‘ঘাড়ের সার্ভিকাল প্রায় নষ্ট, ডাক্তার জানিয়েছেন আর আশা নেই…’ পুরনো চোটের ভ’য়ংকর পরিণতি, স্বামীকে নিয়ে আবেগপ্রবন ক্যা’ন্সার জয়ী স্ত্রী পাপিয়া সেন! জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক রাজা সেনের আকস্মিক অ’স্ত্রোপ’চার! এখন কেমন আছেন তিনি?

বাংলা চলচ্চিত্রের (Tollywood) প্রবীণ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক রাজা সেন (Raja Sen) বর্তমানে শারীরিক অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছেন। দীর্ঘদিন আগে একটি শুটিং চলাকালীন তিনি বড়সড় দুর্ঘটনার কবলে পড়েন। এই ঘটনার বিস্তারিত বিবরণ দিতে গিয়ে তার স্ত্রী, অভিনেত্রী পাপিয়া সেন (Papiya Sen) একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বেশ কিছু উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছেন।

বর্তমানে জি বাংলার জনপ্রিয় নতুন ধারাবাহিক ‘কনে দেখা আলো’-তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পাপিয়া সেন। দীর্ঘ বিরতির পর তার এই ফিরে আসা দর্শক মহলে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। পাপিয়া সেনের সাবলীল অভিনয় এবং মার্জিত উপস্থিতি ‘কনে দেখা আলো’ ধারাবাহিকটিতে আলাদা মাত্রা যোগ করেছে। ছোটপর্দায় তার প্রত্যাবর্তনে টলিউডের সহকর্মীরাও তাকে সাধুবাদ জানিয়েছেন।

কিন্তু স্বামীর শারীরিক অবস্থা নিয়ে ব্যাপক চিন্তিত থাকেন অভিনেত্রী। শুটিং সেটে লাইট-ক্যামেরা-অ্যাকশনের মাঝে তাকে হাসিখুশি বা গম্ভীর চরিত্রে অভিনয় করতে হলেও, মনের গভীরে স্বামীর স্বাস্থ্যের চিন্তা সবসময় কাজ করে। একজন প্রকৃত শিল্পী হিসেবে তিনি কাজের জায়গায় নিজের ব্যক্তিগত দুশ্চিন্তাকে প্রভাব ফেলতে দিচ্ছেন না। অভিনেত্রী নিজেও ক্যা’ন্সার জয় করে ফিরে এসেন কিছুদিন আগেই। তারপর তিনি যেভাবে ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের মাধ্যমে নিজেকে ফের ক্যামেরার সামনে মেলে ধরেছেন, তা টলিউডের নবীন প্রজন্মের জন্য একটি বড় শিক্ষা। তিনি প্রমাণ করেছেন যে শারীরিক অসুস্থতা বা প্রতিকূলতা সৃজনশীলতাকে দাবিয়ে রাখতে পারে না।

এবারে সাক্ষাৎকারে রাজা সেনের শারীরিক অসুস্থতা সম্পর্কে জানতে চাইলে অভিনেত্রী জানান, ‘২০১৪ সালের শুটিং করতে গিয়ে তিনি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলেন, সেই সময় তার পিঠে চো’ট লাগে। এরপর ডাক্তার দেখানো চলে চিকিৎসা চলে, সময়ের সাথে সাথে এখন বয়স বাড়ছে তাই সমস্যাটা একটু বাড়ছে। আমাদের পারিবারিক ডাক্তার আমার স্বামীর খুব যত্ন নিয়েছেন। তিনিও যে ব্যাপারটা একেবারে অযত্ন করতেন তা নয় কিন্তু মানুষ তো সবসময় বুঝতে পারে না বিষয়টা কোন দিকে এগোচ্ছে। সে নাকি আবার তিনি বাড়িতে পড়ে গিয়েছেন এবং এমআরআই করে জানা গিয়েছে ঘাড়ের এখানে তিনি চোট পেয়েছেন এবং এবারে এটা ভীষণই সিরিয়াস, অপারেশন করাতেই হত। কিন্তু আমি ভীষণ ভয় ছিলাম, কারণ উনার বয়স এখন সত্তর। আর এই বয়সে এরকম একটা সার্জারি করা ভীষণই ঝুঁকির।’

আরও পড়ুনঃ ‘ওনাদেরকে আমি ভীষণ হিং’সা করি, ক্ষমতা থাকলে ওদের…’ পদ্মশ্রী প্রাপ্ত অভিনেতার নিশানায় কারা এই দুই ব্যক্তি? ইন্ডাস্ট্রির অন্দরে কাদের প্রতি ঈ’র্ষান্বিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়?

কিন্তু অবশেষে পরিবারের সকলের মতে উনার নিজের মনের জোরে অপারেশন করা হয়েছে। যেহেতু তিনি ভগবানে বিশ্বাসী এবং নাটকের লোক তাই মন থেকে ভীষণ শক্ত ছিলেন। অপারেশনে সফল হয়েছে এখন নরমালি তাকে বেডে দেওয়া হয়েছে সুস্থ রয়েছেন পরিচালক, ঢাকুরিয়ার একটি হাসপাতালে অপারেশন হয়েছে এমনটাই জানিয়েছেন তার স্ত্রী পাপিয়া।

Back to top button