পুরনো জুটির ম্যাজিক চলছে না! একের পর এক বিগ বাজেটের সিরিয়াল ফ্লপ জলসার! তবে কি পুরনো জুটিকে আর দেখতে চাইছে না দর্শক?

চ্যানেলগুলি ধারাবাহিকের নায়ক নায়িকা চয়ণের ক্ষেত্রে একটি নতুন প্রথা অবলম্বন করেছে তা হল পুরনো হিট জুটিকে নতুন গল্পের নতুন চরিত্রে আবার একসঙ্গে কাস্ট করা। এতে দর্শকদের আগ্রহ বেশ খানিকটা বেড়ে যাচ্ছিল। যেটা সেই ধারাবাহিক গুলির টিআরপিতে প্রভাব ফেলেছিল। কিন্তু বর্তমানে সেই ছবিটা কিছুটা উল্টে গেছে। পুরনো হিট জুটিকে আবার নতুন ধারাবাহিকের জুটি বানানোর ফলে টিআরপি বাড়ার বদলে বেশ কমে গেছে। এরকমই জলজ্যান্তর দুটি উদাহরণ বাংলা মিডিয়াম আর বালি ঝড়।
নতুন ধারাবাহিকে ফের পুরনো জুটি। জি বাংলার ধারাবাহিকের জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য্য (Neel Bhattacharyya) ও তিয়াসা রায় (Tiasha Roy)-কে এবার দেখা যাচ্ছে স্টার জলসার ধারাবাহিক বাংলা মিডিয়াম (Bangla Medium)-এ। কিন্তু কৃষ্ণকলির শ্যামা নিখিল যে পরিমাণ জনপ্রিয়তা পেয়েছিল এবং তাতে কৃষ্ণকলি ধারাবাহিকের টিআরপি যে পরিমাণ বেড়েছিল তার ছিটেফোঁটাও নেই বাংলা মিডিয়ামে উল্টে এত হাই বাজেটের ধারাবাহিক হওয়া সত্ত্বেও টিআরপি ঠেকেছে তলানিতে।

খড়কুটো বা ধুলোকনা মানুষের মন থেকে মুছে যায়নি, বরং নতুন প্রেমের হাওয়া নিয়ে ‘সৌগুন’ জুটি ফিরছে বালির ঝড় হয়ে। খড়কুটোর জনপ্রিয় কৌশিক তৃনা জুটিকে পর্দায় আবারও ফিতে পেতে চেয়েছিল দর্শক। সঙ্গে সদ্য সমাপ্ত ধারাবাহিক ধুলোকনার লালন ফুলঝূড়িকে ভুলতে পারছিল না অনুরাগীরা। লীনা গঙ্গোপাধ্যায় সব্ দিক রক্ষা করে দিলেন দারুন চমক। কিন্তু হিতে বিপরীত ছাড়া আর কিছুই হলো না। সৌজন্য আর গুনগুনের মারাত্মক হিট ধারাবাহিক খরকুটো যে পরিমাণ টিআরপি পেয়েছিল তার ছিটেপোটাও পায়নি বালি ঝড়।

সূত্রের খবর ধারাবাহিকের এক জনপ্রিয় নায়িকা নিজের বিপরীতে তার আগের ধারাবাহিকে থাকা নায়ককে নির্বাচন করলে চ্যানেল কর্তৃপক্ষ তা খারিজ করে দেয়। যার দরুন দর্শকরা বেশ রেগে গিয়েছিলেন। জানা গেছে চ্যানেল কর্তৃপক্ষ নাকি বলেছেন এক জুটি দ্বিতীয়বার ফিরে এলে তারা তাদের গুরুত্ব হারায়। আর তারা সেরা জুটি থাকে না। এমন উত্তরে হতবাক দর্শক মহল। কারণ পছন্দের পুরনো জুটিকে নতুন গল্পে একসাথে দেখতে দর্শকরা পছন্দ করেন। কারণ এতে এক গল্পের একঘেয়েমি থাকে না আর পছন্দের নায়ক নায়িকাকেও একসাথে দেখা যায়।

তারপরও বারবার পুরনো জুটিকে নতুন গল্পের নতুন ভাবে আবার একসাথে অভিনয় করানো হলেও চ্যানেল কর্তৃপক্ষের কথাই মিলে যায় অর্থাৎ সেই আগের মতো টিআরপি আর আগের মতো জনপ্রিয়তা তারা পায় না। এর কারণ কি হতে পারে? গল্পে কি নতুনত্ব চান দর্শকরা? সেই একইভাবে গল্পে ত্রিকোণ প্রেম, মন নিয়ে টানাপড়েনের এসব কি পছন্দ করছেন না আর দর্শক মহল? পুরনো জুটিকে নিয়ে দুটি হাই বাজেটের সিরিয়াল ফ্লপ খাওয়ার পরেও কি পুনরায় কোন চ্যানেল পুরনো জুটিকে নতুন ধারাবাহিকে নেবেন এখন সেটাই দেখার বিষয়।

