জলসার পর্দায় হারিয়ে যাওয়া দুই নায়িকা! একই ধারাবাহিকে ফিরছেন মা সিরিয়ালের ঝিলিক আর সকলের প্রিয় দীপান্বিতা রক্ষিত!

টেলিভিশনের পর্দার (Bengali Television) এক সময়কার জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিথি বসু (Tithi Basu) এবং অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakshit)। দুইজনই স্টার জলসার (Star jalsha) দর্শকদের কাছে বেশ জনপ্রিয় এবং পরিচিত। স্টার জলসার একসময়কার জনপ্রিয় ধারাবাহিক (Bengali Serial) ছিল মা। এই ধারাবাহিকের কথা আশা করি সকলেরই মনে আছে। দীর্ঘ বেশ কয়েক বছর এই ধারাবাহিক দর্শকদের মনোরঞ্জন করেছিল। দর্শকদের অত্যন্ত পছন্দের তালিকায় ছিল এই ধারাবাহিক।
ওই ধারাবাহিকেই ছোট্ট ঝিলিকের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী তিথি বসু। ধারাবাহিকে অভিনয় করে বেশ নজর কেড়েছিল দর্শকদের। কিন্তু ওই ধারাবাহিকের পর সেভাবে আর তিথিকে নতুন কোন ধারাবাহিকে দেখা যায়নি। বর্তমানে ইউটিউব এর চ্যানেল নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। সেখানে প্রতিদিনের ব্লগ ভিডিও বানান তিনি। অভিনয় জগতে কবে আবার অভিনেত্রীকে দেখা যাবে সেই নিয়েই দর্শকদের মনে ভিড় করে হাজার প্রশ্ন। এবারে তাদের জন্যই রইল দারুন সুখবর।
অন্যদিকে আরেক জনপ্রিয় অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত। যাকে আমরা সাঁঝের বাতি, খুকুমণি হোম ডেলিভারি, তুঁতে এর মত জনপ্রিয় ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে দেখেছি। নিজের অভিনয়ের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকের মন জয় করে নিয়েছেন এই দুই অভিনেত্রী।
তবে দীর্ঘদিন হল এই দুজনেই টেলিভিশনের পর্দা থেকে অনেকটাই দূরে রয়েছেন। কবে আবার তারা ফিরবেন সেই অপেক্ষাতেই রয়েছেন দর্শক। এবারে সেই সব অপেক্ষার হল অবসান। স্টার জলসার এক জনপ্রিয় ধারাবাহিকে একবারে একসাথে ফিরতে চলেছেন এই দুই নায়িকা। এবারে এই দুই নায়িকাকে দেখা যেতে চলেছে স্টার জলসার দুই শালিক ধারাবাহিকে।
আরও পড়ুন: “মেয়েদের লক্ষ্মীমন্ত হতে বলা হয়, যাতে সব সহ্য করে নেয়, সরস্বতীমন্ত হতে শেখানো হয় না” হঠাৎ একি বললেন অপরাজিতা!
ধারাবাহিকের একটি বিশেষ পর্বে দেখা যাচ্ছে বিশিষ্ট অতিথি হিসেবে জলসার পর্দায় ফিরেছেন অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত। একটি বিশেষ পর্বে তাকে নাচ করতে দেখা যাচ্ছে। অন্যদিকে সেই অনুষ্ঠানেই মা সিরিয়ালের ছোট্ট ঝিলিকের পোস্টার দেখা যাচ্ছে। ধারাবাহিকে দীর্ঘ সময়ের জন্য না ফিরলেও এইভাবেই দুই নায়িকাকে এনে দর্শকদের নস্টালজিয়ায় ফিরিয়ে নিয়ে যেতে চায় ধারাবাহিক কর্তৃপক্ষ।

