শেষের ঘণ্টা তো বাজবেই, তবু হয় মন খারাপ! পঞ্চমী চিত্রার আবেগঘন ছবি দেখলে মন খারাপ হবে আপনারও

শেষ বেলায় মন খারাপ পর্দার দুই শত্রুর কিন্তু বাস্তবে দুই বন্ধুর, আবেগপ্রবণ বার্তা দিয়ে ছবি শেয়ার করলেন তারা

মাত্র দু-মাসেই বন্ধ হয়েছিল সুস্মিতা দে-র ‘বৌমা একঘর’, সেই ব্যর্থতা ভুলে স্টার জলসার (Star jalsha) পর্দাতেই কামব্যাক করেন অভিনেত্রী। বাংলা টেলিভিশনের নাগকন্যা ‘পঞ্চমী’ (Ponchomi) হিসাবেও ব্যাপক সাফল্য হাতে আসেনি। গত বছর ডিসেম্বরে শুরু হয়েছিল এই মেগা।

একদম শুরুর দিকে প্রথম কয়েক সপ্তাহ টিআরপি (TRP) তালিকায় ভালো রেজাল্ট করলেও মাস কয়েকের মধ্যেই ‘রাঙা বউ’ (Ranga Bou)-কে টেক্কা দিয়ে উঠতে পারেনি ‘পঞ্চমী’। দীর্ঘদিন স্লটহারা এই মেগা, তাই আট মাসের মধ্যেই বন্ধ করে দেওয়া হচ্ছে এই সিরিয়াল (Serial)।

চ্যানেলে যখন একাধিক নতুন ধারাবাহিকের প্রোমো সম্প্রচারিত হচ্ছিল তখন দর্শকরা আন্দাজ করতে পেরেছিলেন এইবার শেষ হতে চলেছে পঞ্চমী। ২৭শে অগস্ট সিরিয়ালের অন্তিম পর্ব সম্প্রচারিত হবে। এই জল্পনায় সিলমোহর দিয়েছেন সুস্মিতা স্বয়ং। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুস্মিতা বলেন, ‘শুরু থাকলে শেষও থাকবে। তাই মনখারাপ হলেও মেনে নিচ্ছি।’

পর্দায় সবচেয়ে বড় শত্রু হলেও বাস্তবে তারা প্রাণের বন্ধু, এমনই দুই অভিনেত্রী হলে পর্দার পঞ্চমী এবং চিত্রা অর্থাৎ শিঞ্জিনী ও সুস্মিতা। এতগুলো দিন একসাথে থাকতে থাকতে বন্ধু থেকে পরিবারে পরিণত হয়েছিলেন তারা। হঠাৎ ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ায় বেশ মন খারাপ গ্রাস করেছে তাদের। অভিনেত্রী সুস্মিতা দে তার সোশ্যাল মিডিয়ায় পঞ্চমীর প্রথম লুকের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “প্রতিটি শেষের একটি করে নতুন শুরু থাকে, আবার নতুন ভাবে দেখা হবে।”

shinjinee chakraborty insta story

অন্যদিকে পঞ্চমী ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়া নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তীও। তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অভিনেত্রী সুস্মিতা দের সাথে একটি ছবি শেয়ার করছেন এবং ক্যাপশনে লিখেছেন, “কিরে কাল ও বুঝতে পারিনি শেষ হচ্ছে, এখন তো মন খারাপ করছে।” শোনা যাচ্ছে আজকেই শেষ হচ্ছে ধারাবাহিকের শুটিং এবার শুধু বাকি অন্তিম সম্প্রচার।

 

View this post on Instagram

 

A post shared by Susmita Dey (@susmitadey.official)

Back to top button