নাগিনী না মোটা গরু খাওয়া অ্যানাকোন্ডা সাপ ধরতে পারবেন না! পঞ্চমীকে দেখে হাসির রোল নেট দুনিয়ায়
'পঞ্চমীকে দেখে মনে হচ্ছে এনাকোন্ডা সাপ মোটা গরু গিলে ফেলেছে', আবার একবার অদ্ভুত ভিএফএক্স দেখিয়ে ট্রোলের মুখে পঞ্চমী

বর্তমানে স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘পঞ্চমী’ (Ponchomi)-তে কাল্পনিক গল্প হিসেবে ইচ্ছেধারী নাগিনের গল্প দেখানো হচ্ছে। ধারাবাহিক দিক একই সাথে সমালোচিত এবং দর্শক মহলে জনপ্রিয়। শুরু থেকে অদ্ভুত চিত্র প্রদর্শনের জন্য বহুবার ট্রোলের মুখে পড়তে হয়েছে ধারাবাহিকটিকে। আরো একবার দর্শকদের কৌতুকের শিকার হচ্ছে পঞ্চমী।
ধারাবাহিকের ফিরেছে নায়ক
এখানেই প্রথমবার জুটি বেঁধেছিলেন রাজদীপ গুপ্ত এবং সুস্মিতা দে। কিন্তু দেড় মাস আগেই এই ধারাবাহিক থেকে শেষ হয়েছে রাজদীপের অংশ। তারপর গল্প বেশ অনেকটাই এগিয়ে গিয়েছে। এবার আবার গল্পে ফিরেছে কিঞ্জলের চরিত্রটি। তবে এইবার সেই চরিত্রে রাজদীপের বদলে দেখা যাচ্ছে অন্য এক নায়ককে। শত হলেও কতদিন আর নায়ক ছাড়া সিরিয়াল জমে?
ফ্যান্টাসি ফিকশনে মজে টেলিভিশন ইন্ডাস্ট্রি। হিন্দি থেকে বাংলা, সব ধরনের ধারাবাহিকেই আজকাল এই জ্যঁরের জনপ্রিয়তা বেড়েছে। কোথাও ভ্যাম্পায়ার লাভস্টোরি দেখানো হচ্ছে। কোথাও নাগিনের জীবন সংগ্রাম ফুটিয়ে তোলা হচ্ছে। বাংলা সিরিয়ালের নির্মাতারাও কিন্তু এই ধরনের সিরিয়াল তৈরি করার দিকে ঝুঁকেছেন। এমনই একটি ধারাবাহিকের নিদর্শন হলো পঞ্চমী।
নায়ককে খুঁজতে গিয়েই পঞ্চমীর বিপত্তি
পঞ্চমীর এ দিনের পর্বে দেখানো হয় নিজের স্বামীকে খুঁজতে জলের নিচে যাচ্ছে পঞ্চমী। জলের মধ্যে দিয়ে সাঁতার কাটছে পঞ্চমী। তাঁর অর্ধেক দেহ সাপের। আর অর্ধেক মানুষের। এখানে পঞ্চমী কে দেখে হাসিতে ফেটে পড়েন দর্শকমহল। জলের মধ্যে দিয়ে ভেসে যাচ্ছে এক অদ্ভুত দর্শন সাপ। কেউ কেউ মন্তব্য করেছেন, “দেখে মনে হচ্ছে কোন অ্যানাকন্ডা গরু গিলে নিয়েছে।” আর এই দৃশ্য দেখেই জোরদার সমালোচনা চলছে এই ধারাবাহিককে নিয়ে।
ওই দৃশ্য দেখেই হাসির রোল উঠেছে নেটপাড়ায়। আসলে VFX-এর মাধ্যমেই গোটা সিকোয়েন্সের শ্যুট করা হয়েছে। নির্দিষ্ট এই দৃশ্যে খুব ভালো মানের গ্রাফিক্স ব্যবহৃত হয়নি। সেই কারণেই ট্রোল করা হচ্ছে স্টার জলসার এই ধারাবাহিককে। একদিকে VFX নিয়ে প্রবল ট্রোলড পঞ্চমী। অন্যদিকে, সিরিয়ালের চিত্রনাট্য নিয়েও সমালোচনা চলছে। এক নেটিজেনের কথায়, “কী সব অবাস্তব জিনিসপত্র দেখানো হচ্ছে! ভালো কিছু বানান না?”
View this post on Instagram

