একঘেয়ে হয়ে উঠছে মেগা, আকর্ষণীয়তা ফেরাতে নায়িকা বাতিলের দাবি দর্শকদের! তবে কি সত্যি বাদ পড়লো ইশা?

এককালের জনপ্রিয় হয়ে উঠেছিল জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Fuler Modhu) ধারাবাহিটি। এই ধারাবাহিকে একঘেয়েমির শিকার হওয়ার মতন কোন কিছুই ছিল না। আর এটাই ছিল নিম ফুলের মধু ধারাবাহিকের প্রধান এবং অন্যতম ইউএসপি। যার জন্য সাদামাটা ঘরোয়া পারিবারিক বিষয়গুলোই দর্শকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতো প্রত্যেকদিন। মাঝে কিছু সপ্তাহ প্রথম স্থান দখল করেছিল এই মেগা। সম্প্রতি তৃতীয় স্থানে নেমে এসেছে ধারাবাহিকের নাম।
বর্তমানে টিআরপিই সব। সেখানে টিকে থাকতে পারলেই টেলিভিশনে সম্প্রচারিত হওয়া যাবে। আর এদিকে ফের প্রথম পাঁচে ঢুকে পড়েছে অনুরাগের ছোঁয়া। ধীরে ধীরে পঞ্চম থেকে চতুর্থ উঠে এসেছে এই মেগা। নিম ফুলের মধুকে টেক্কা দিতে হয়তো খুব বেশি সময় লাগবে না এই ধারাবাহিকের। সেটা যাতে না হয় তার জন্য গল্পে আকর্ষণীয়তা আনতে হবে এই ধারাবাহিককে। আর এটাই দাবি করছেন দর্শক মহল।
ধারাবাহিকের বর্তমান গল্পতে নতুনত্ব একেবারে নেই বললেই চলে। ধারাবাহিকের নায়িকা পর্ণাকে সবাই মাটিতে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে আর নায়িকা প্রত্যেকবার তাদের উপযুক্ত জবাব দিচ্ছে। ব্যাস এখানেই থেমে গিয়েছে ধারাবাহিকের গল্প। একটা লুপ তৈরি হয়েছে এই মেগায় আর যেটা প্রতিনিয়ত চলতেই থাকছে। তবে এটা আর খুব বেশিদিন সহ্য করতে পারবেনা দর্শক মহল। এই একঘেয়ে গল্প দেখার জন্য অন্যান্য আকর্ষণীয় গল্প ছেড়ে এখানে পড়ে থাকবেন না তারা।
দর্শকদের দাবি এবার বাদ দেওয়া হোক খলনায়িকাকে। সেই কবে থেকে পর্ণার ক্ষতি করে চলেছে ইশা। দুটো চড় থাপ্পড় ছাড়া আর কোনই ভালো শাস্তি হচ্ছে না তার। ছবি বিকৃত করা থেকে শুরু করে অশান্তির সৃষ্টি করা, কোন কিছুর জন্যই সমস্যার সম্মুখীন হতে হয়নি তাকে। কিন্তু এই সব কিছুতে প্রচন্ড পরিমাণে ভুগেছে নায়িকা পর্ণা। আবার ধারাবাহিককে প্রবেশ করেছে তরঙ্গ দত্ত নামের এক নতুন ভিলেন। কোন কিছুই স্পষ্ট হচ্ছে না এই মেগায়। একটার পর একটা শুধু আপদ এসে জুটছে।
এই সবকিছুর পরিবর্তন দেখতে চান দর্শক মহল। ধারাবাহিকের পোষ্টের কমেন্টে ভরে ভরে এমনটাই মন্তব্য করছেন তারা। অনেক তো হলো, এবার অন্তত ইশার একটা বড় সর শাস্তি দেখিয়ে ধারাবাহিক থেকে তাকে বিদায় দেওয়া প্রয়োজন। এমনটাই দাবি করছেন দর্শক মহল। তিন্নির বিষয়টা ঠিক যেভাবে মিটে ছিল সেটাতে বেশ খুশি হয়েছিলেন ভক্তরা। কিন্তু ইশার ব্যাপারে তেমনটা মোটেই হতে পারছেন না তারা। এবার যদি লট পরিবর্তিত না হয় তাহলে শীঘ্রই ধারাবাহিকের টিআরপি প্রথম পাঁচ ছেড়ে বেরিয়ে যাবে।

