খেলনা বাড়ির নায়িকার জীবনে নতুন মানুষ! এতো দিনে প্রকাশ্যে তার মনের মানুষ

এই পুজোর মরশুমে মেতে উঠেছে টলি পাড়া। টলিউডের (Tollywood) সব খ্যাতনামা অভিনেতা অভিনেত্রীরা এই পুজোর কটা দিন বেশ আনন্দ করে কাটাচ্ছেন। এর মাঝেই নিজেদের বাস্তব জীবনের প্রেমিক-প্রেমিকাকে নিয়ে হাজির হচ্ছেন একাধিক তারকা। এইবার সেই দলেই নাম লেখালেন খেলনা বাড়ি (Khelna Bari) ধারাবাহিকের নায়িকা।

বহুদিন ধরেই ভক্তরা সন্দেহ করেছিলেন তারা হয়তো প্রেম করছেন। কিন্তু অভিনেত্রী এই বিষয়ে কোনদিনও তেমন ভাবে প্রকাশ্যে কিছু বলেননি। এইবার সবটাই সামনে আনলেন তিনি। যা দেখে বেশ খুশি দর্শক মহল। কে এই অভিনেত্রী আর কার সাথেই বা সম্পর্কে রয়েছেন তিনি?

টিআরপি তালিকায় কিন্তু তাঁরা একে অপরের প্রতিদ্বন্দ্বী। এই জুটির একজন প্রতিযোগী চ্যানেলের নায়িকা, অন্যজন পরিচালক। কিন্তু প্রেম কি আর এত বারণ মেনে হয়। টলিপাড়াতেই আলাপ হয়েছিল তাঁদের। অতঃপর প্রেম শুরু হয়।

‘খেলনা বাড়ি’-এর অলকা অর্থাৎ পিয়ালি শাসমলকে অনেকেই চেনেন। তিনিই সম্পর্কে জড়িয়ে পড়েছেন টলিপাড়ার এক পরিচালকের সঙ্গে। আর এই পরিচালক হলেন হলেন ‘হরগৌরী পাইস হোটেল’-এর পরিচালক পাভেল ঘোষ। খবরটা ফাঁস করেছেন পিয়ালি নিজেই।

আরও পড়ুন: ‘এমন পোশাক পরে ভিডিও’ চরম কটাক্ষ দর্শকমহলে অনুরাগের ছোঁয়া খ্যাত মিশকার!

আলোয় মোড়া শহরের রাস্তায় মনের মানুষের হাত ধরে দাঁড়িয়ে পিয়ালি, পাভেলের উপর থেকে চোখ সরছে না তাঁর। এই ছবি পোস্ট করে নায়িকা লেখেন, ‘এইভাবেই পাশে থেকো’। এই ছবির কমেন্টে মিতুল ওরফে আরাত্রিকা মন্তব্য করেন- ‘কী সুন্দর দেখাচ্ছে’। এক সাক্ষাৎকারে পাভেল জানান, ‘গত বছর আমি একটা সিরিয়াল করছিলাম, তুমি যে আমার মা। সেই সময় ওর সাথে আমার আলাপ। যদিও শো-টা আমি বেশিদিন কনটিনিউ করিনি। নতুন ফ্ল্যাটের কাজের জন্য ছেড়ে দিয়েছিলাম। তবে প্রেমটা ওখানেই শুরু। তারপর প্রোপোজ করি। সম্পর্কের বয়স এক বছরের। কিন্তু কাউকে জানানো হয়নি। পুজোয় অফিসিয়্যালি সকলকে বললাম’।

 

View this post on Instagram

 

A post shared by Piyali Sasmal (@piyali_sasmal)

Back to top button