পিলু ধারাবাহিকে গুরুত্ব হারিয়ে ফেলেছে পিলু আর আহির! জন্মাষ্টমীর প্রোমোতেও নেই তারা, এখন শুধুই রঞ্জা আর মল্লার! বিরক্ত দর্শক

জি বাংলায় যেমন মিঠাই জনপ্রিয় ঠিক তার পাশাপাশি আরেকটি ধারাবাহিক জনপ্রিয় হয়ে উঠেছে যা হল পিলু। একেবারে শাস্ত্রীয় সংগীতকে কেন্দ্র করে এই ধারাবাহিকের গল্প আবর্তিত হয়েছে, যার জন্য একেবারে অন্য ধরনের গল্প দেখতে পাচ্ছে পর্দায় দর্শকরা। ফলে খুব কম সময়ের মধ্যেই পিলু এবং আহির আলোচনায় উঠে আসে দর্শকদের মধ্যে।
সামনেই জন্মাষ্টমীর পালা। তাই এবার বিভিন্ন চ্যানেলগুলোতে জন্মাষ্টমী পর্ব উদযাপনের প্রস্তুতি চলছে। কোথাও কোথাও ধারাবাহিকের পরিবারগুলিতে। জন্মাষ্টমী শুরু হয়ে গেছে।

এদিকে পিলু ধারাবাহিকে রঞ্জা আবার বিপদের মুখে পড়েছে। পরিবারে জন্মাষ্টমী পালন হবে। পিলু ধারাবাহিকের একটি নতুন প্রোমো সামনে এসেছে। ভিডিওতে দেখা গেল বসু মল্লিক পরিবারে জন্মাষ্টমীর আয়োজন চলছে। রঞ্জা তালক্ষীর নিয়ে আসতে যায়। এদিকে রান্নাঘরে ততক্ষণে তার বানানো তালক্ষীরের মধ্যে বিন্দি লেবুর রস মিশিয়ে দেয়। ফলে ক্ষীর ছানা কেটে যেতে পারে এবং এ সমস্ত দায়ভার আসবে রঞ্জার উপরে।

এরপরেই বিন্দি মনে মনে রঞ্জাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে এবার সে কী করে পুজোর জোগাড় করবে সেটা দেখতে চায় বিন্দি। রঞ্জা বুঝতে পারে না যে তালক্ষীর ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে। সে নিয়ে আসলে বলে ওঠে ওমা তালক্ষীর নষ্ট হয়ে গেছে। রঞ্জা গোটা ঘটনায় চমকে ওঠে কারণ এটা সে নিজের হাতে বানিয়েছে। বিন্দি সঙ্গে সঙ্গে বলে ওঠে আমি বলেছিলাম ও পারবে না।

কিন্তু রঞ্জা আবার একটা চ্যালেঞ্জ না এবং বলে সে যদি সে তার বাঁচাতে পারে তাহলে পুজোর আগে নিজের হাতে আবার ভালো করে তালক্ষীরও বানাতে পারবে। তাহলে কি বিন্দির ষড়যন্ত্র ধরে ফেলল রঞ্জা? শেষমেশ কী হয় সেটাই দেখার।

তবে সব থেকে অদ্ভুত বিষয় যেটা হলো এই ধারাবাহিক শুরু হয়েছিল পিলু এবং আহিরকে কেন্দ্র করে। অথচ পরপর বেশ কিছু প্রোমো ভিডিওতে তাদেরকে দেখাই যাচ্ছে না। বিষয়টা সম্পূর্ণ ঘুরে গেছে এখন রঞ্জা আর মল্লারের কাহিনীর দিকে।
View this post on Instagram
ঠিক এই বিষয়টাই একেবারেই পছন্দ হচ্ছে না দর্শকদের। দর্শকরা এর আগে অনেকবার তিল ধারাবাহিকের প্রতি অভিযোগ এনে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে যে এমনটা চলতে থাকলে ধারাবাহিক বন্ধ করে দেওয়া ভালো। কারণ যাদেরকে নিয়ে মূল গল্প তারা কেন স্থান পাচ্ছে না এই প্রশ্ন করতে চেয়েছে দর্শকরা।

