জি বাংলায় আবার ফিরছে “পিলু” মেঘা! এবার কোন নতুন ধারাবাহিকের প্রধান চরিত্রে আসতে চলেছেন অভিনেত্রী?

প্রতিটি ধারাবাহিক প্রিয় মানুষই পিলুকে চিনবেন। প্রতিদিন সন্ধ্যা ০৬.৩০ টায় টেলিভিশনের পর্দায় ফুটে উঠত ‘পিলু’। তারপর এই ধারাবাহিকের সম্প্রচার সময় পাল্টাচ্ছে। সেই সময় অন্য একটি নতুন ধারাবাহিক সম্প্রচারিত হয়েছে। ‘পিলু’ জায়গা পেয়েছিল আরও একটু রাতের দিকে। যদিও এসব ধারাবাহিকের ওপর তেমন একটা প্রভাব ফেলতে পারেনি।

ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ছবির গল্প। সেই গল্পে যেমন রয়েছে প্রেম, তেমনই হয়েছে বিরহ ও ষড়যন্ত্র। আর রয়েছে মন মাতান শাস্ত্রীয় সঙ্গীত। রাতের বেলায় রিপিট টেলিকাস্ট হয়েছে ধারাবাহিকের। সে সময়ও দর্শক বসে থাকতেন টেলিভিশনের সামনে। কেবল ‘পিলু’ দেখবেন বলে। গানের সঙ্গে দারুণ নৃত্য পরিবেশনও করে পিলু, অর্থাৎ অভিনেত্রী মেঘা।

এই ধারাবাহিকের গল্প একদম অন্যরকম। আর পাঁচটা ধারাবাহিকের মতন নয়। এক অসাধারণ ভঙ্গিতে শুরু হয় পিলুর যাত্রা। ধারাবাহিকে মেঘা (পিলু) ও গৌরবের (আহির) রসায়ন এক্কেবারে অন্যরকম। ছাত্রী ও গানের ওস্তাদজির বিয়ে হয়েছে। কিন্তু ওস্তাদজির ধ্যানজ্ঞান কেবলই সঙ্গীত চর্চা।

তিনি গান ছাড়া আর কিছুই বোঝেন না। জানেনও না। রিয়্যালিটি শো থেকে সিরিয়ালে অভিনয়ের সুযোগ পেয়েছেন মেঘা। এটাই তাঁর প্রথম ধারাবাহিক। পিলু সে-ই। হনুমানজির ভক্ত। কথায়-কথায় তাঁকেই স্মরণ করে পিলু। অল্প সময়ের মধ্যেই দর্শকের মনে জায়গা করে নিয়েছে চরিত্রটি। গৌরবও বরাবরের মতো মাতিয়ে রাখছেন শো, সেই সঙ্গে অন্যান্য কাস্টও।

 

View this post on Instagram

 

A post shared by MEGHA DAW (@megha_daw_official)

জি বাংলায় আবার ফিরতে চলেছে পিলু ধারাবাহিকের অভিনেত্রী মেঘা। আপনারা নিশ্চয়ই ভাবছেন কোন নতুন ধারাবাহিকের মাধ্যমে দেখা মিলবে এই অভিনেত্রীর? এই মুহূর্তে তেমনটা হচ্ছে না। জি বাংলার রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সের আসতে চলেছে পিলু। তবে আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোন ধারাবাহিকের প্রধান নায়িকা হিসেবে দর্শকরা দেখতে পাবেন তাদের পছন্দের অভিনেত্রী পিলুকে।

 

View this post on Instagram

 

A post shared by MEGHA DAW (@megha_daw_official)

Back to top button