‘লজ্জা নেই, ভয়ও নেই এরা মা হওয়ার যোগ্য নয়!’ গর্ভবতী অবস্থায় একি করলেন অভিনেত্রী অহনা! রাগে ফেটে পড়লেন দর্শক!

বাংলা টেলিভিশনের (Bengali Television) পর্দায় বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অহনা দত্ত (Ahona Dutta)। ডান্স বাংলা ডান্সের মঞ্চ থেকে অভিনয় জগতে সুযোগ পেয়েছেন অভিনেত্রী। স্টার জলসার (Star Jalsha) অনুরাগের ছোঁয়া (Anurager Chowa) ধারাবাহিকে তাকে দিনের পর দিন শয়তানি করতে দেখেছেন দর্শকেরা। নিজের অভিনয়ের জন্য পেয়েছেন একাধিক পুরস্কার।

টেলিভিশনের পর্দার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক স্টার জলসার অনুরাগের ছোঁয়াতে ভিলেন চরিত্রে প্রথমবার আত্মপ্রকাশ করে অহনা। ধারাবাহিকের হাত ধরে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী। ভিলেন চরিত্রে অভিনয় করা সত্যিই মুখের কথা নয়। সেখানে অহনা প্রথমবার অভিনয় করেই ভিলেনের চরিত্রটি দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন পর্দায়। এছাড়াও সম্প্রতি সন্তান ছবিতেও তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। সেখানেও তার চরিত্রটি নেগেটিভ।

কিছুদিন আগেই অভিনেত্রী নিজের বিয়ের কিছু সুন্দর মুহূর্তের ছবি সোশ্যাল মিলিয়ে ভাগ করে নিয়েছিলেন। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকেই ক্যামেরার পেছনের মানুষ দীপঙ্করের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অহনা।বর্তমানে আর কিছু মাসের মধ্যেই দীপঙ্কর এবং অহনার জীবনে আসতে চলেছে ছোট্ট সদস্য। মা হতে চলেছেন তিনি। কিন্তু এবারে গর্ভবতী অবস্থায় ভয়ংকর কাণ্ড করে বসলেন অভিনেত্রী।

আর গর্ভবতী থাকাকালীন মহিলাদের প্রত্যেককেই অনেক কিছু মাথায় রেখে চলতে হয়। নিজের খেয়াল রাখার পাশাপাশি যে আসতে চলেছে তার জন্য অতিরিক্ত খেয়াল রাখতে হয়। তবে এবারে সেইসব কিছু না ভেবেই নিজের জীবনের সবথেকে বড় ঝুঁকি নিলেন অহনা, অভিনেত্রী থেকে এমন বোকামো কেউই আশা করেননি। আর অভিনেত্রীর এই কাজের জন্য সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছে একাংশ নেটিজেনরা। অভিনেত্রীর কাছ থেকে এমন এক ধরনের আচরণ কেউই আশা করেনি। বিশেষ করে মহিলারা অভিনেত্রীকে অভিনেত্রীর কাজের জন্য কটাক্ষ করেছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি নাচের ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেত্রী। আর সেখানে অভিনেত্রীকে লাফালাফি করে নাচতে দেখেই রেগে গিয়েছেন নেটিজেনরা। মাতৃকালীন সময়ে বিশেষ যত্ন রাখার বদলে অভিনেত্রী যে এমন একটা কাণ্ড করবে সেটা কেউই ভাবতে পারেনি যার জন্য অনেকে গিয়েছে অহনার উপরে। একজন লিখেছেন, ‘নায়িকাদের কাজই এটা, কখন গর্ভবতী হবে আর বেবী বাম্প দেখাতে চলে আসবে, লজ্জা শরম তো নেই।’ অন্যজন লিখেছেন, ‘পেটে বেবী নিয়ে নাচ করে এদের ভয়ও লাগে না।’ কেউ বলেছেন, ‘এদের কোনো লজ্জা বলে বস্তু নেই।’

আরও পড়ুনঃ ‘কাউকে অনুপ্রাণিত করার মতন কিছুই করতে পারিনি…’- ভেঙেছে ৮ বছরের সংসার! শত কষ্ট বুকে চেপে হাসি মুখে অনির্বাণ চক্রবর্তী!

Disclaimer: এই সংবাদ প্রতিবেদনে প্রকাশিত সংবাদটি তৃতীয় ব্যাক্তি বা নির্দিষ্ট কোন‌ও পক্ষের মন্তব্যের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। BinodonXP.com এই মন্তব্যগুলি সঠিক কিনা তা যাচাই করেনি। এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তার দায়ভার সম্পূর্ণভাবে সেই ব্যাক্তি বা পক্ষের। আমরা কোন‌ও বক্তব্যের জন্য দায়ী নই, কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।

Back to top button