রোহিতের কাছে হাতেনাতে ধরা পড়লো ফুলকি! সামনে এলো আসল সত্যি! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় ফুলকি মাঝরাতে রোহিতের চোখের আড়ালে বাড়ি থেকে বেরিয়ে দিদির সাথে দেখা করতে যায়। যেখানে রুদ্রকে আটকে রাখা হয়েছে সেখানে যায় ফুলকি। সেখানে গিয়ে রুদ্রকে নিজের মুখে সব কুকর্ম স্বীকার করতে বলে। কিন্তু রুদ্র তো কিছুতেই সেসব স্বীকার করে না।

ফুলকি বাধ্য হয়ে ফিরে আসে। এদিকে ফুলকি রোহিতের চোখ এড়িয়ে ঘরে ঢুকতে গিয়েই ধরা পড়ে। রোহিত ফুলকির হাবভাব দেখে বেশ বুঝতে পারে ফুলকি কোনো গণ্ডগোল করেছে। তাই ফুলকির উপর কড়া নজর রাখার সিদ্ধান্ত নেয়। এদিকে ফুলকি রোহিতের কাছে সবটা আড়াল করে যায়। তারপরের দিন থানার বড়বাবু আসে বাড়িতে, এসেই ফুলকির দিকে রুদ্রকে কিডন্যাপ করার এবং খুন করার অভিযোগ করে।
এদিকে ফুলকি মনে মনে ভাবতে থাকে রোহিত তো জানতো যে ফুলকি বাড়িতে ছিল না রাতে। কিন্তু রোহিত পুলিশকে আসল সত্যিটা বলে না, গোপন করে যায়। কারণ রোহিত ভালোই বুঝতে পারছে যে ফুলকি কোনো বিপদ ঘটিয়েছে। তাই সেটা বুঝতে পেরেই ফুলকিকে বাঁচাতে চায়।
আরও পড়ুনঃ ভেস্তে গেলো শিরিনের সব প্ল্যান! মহাকুম্ভে এসেই কাছাকাছি পারুল রায়ান! হিংসায় জ্বলে পুড়ে গেল শিরিন! ফাঁস ধারাবাহিকের আজকের পর্ব!
পরেরদিন যখন আবার ফুলকি মাঝ রাতে বাড়ি থেকে বেরিয়ে ওই পোড়া মন্দিরে যায় তখন রোহিত তাকে ফলো করে, আর হাতেনাতে ধরে ফুলকিকে। এরপর ফুলকিকে বাধ্য করে ওই মন্দিরে কি আছে সেটা দেখানোর জন্য। কিন্তু সেখানে গিয়ে ফুলকি নিজেই অবাক। যেখানে রুদ্রকে তারা বেঁধে রেখেছিল রুদ্র সেখানে নেই। এবারে দেখা যাক আগামী পর্বে কী হতে চলেছে।

