ফুলকির উল্টো চালে ধরা পড়লো ভন্ড রাজা! মুখোশ খুলতেই বেরিয়ে এলো কার মুখ? ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’ (phulki) এখন টানটান উত্তেজনার মোড়ে। রাজবাড়ীর গোপন রহস্য, সম্পর্কের টানাপোড়েন এবং স্মৃতিহীন ছোট রাজার ঘুরে দাঁড়ানো—সব মিলিয়ে এই সিরিয়াল এখন দর্শকদের অন্যতম পছন্দের তালিকায়। প্রতিটি এপিসোডেই উঠে আসছে একের পর এক নতুন চমক।
গত পর্বে দেখা যায়, ফুলকি ও তার বন্ধুরা বকুলতলার মেলা থেকে বেরিয়ে যায় পাহাড়পুরে, যেখানে লুকিয়ে আছে আসল ‘মিহির’। সেখানে গিয়ে তারা ঠিক করে, দু’টি দোকান থেকে খাবার নিয়ে যার রান্নার স্বাদ সেরা হবে, তিনিই হবেন আসল মিহির। কিন্তু সমস্যা বাধে তখন, যখন দু’টি খাবারেরই স্বাদ হয় অসাধারণ। এতে আরও ধন্দে পড়ে ফুলকি।

তাদের মধ্যে রোহিত প্রস্তাব দেয়, সরাসরি দোকানে গিয়ে কথোপকথনের মাধ্যমে সত্যি খুঁজে বের করতে হবে। প্রথম দোকানে মালিক নিজেদের পরিচয় না জানিয়ে আলোচনায় রাজি হয়, কিন্তু রাজবাড়ীতে কাজের প্রসঙ্গ এড়িয়ে যায়। ফলে, তাকে বাদ দেওয়া হয়। দ্বিতীয় দোকানে মালিক নিজে থেকেই জানায় যে তিনি রাজবাড়ীতে রান্না করেছেন, এখানেই ফাঁস হয় আসল সত্যি। পালানোর চেষ্টা করলেও ফুলকিরা তাকে ধরে ফেলে।
আজকের পর্বে দেখা যায়, ফুলকি ও রোহিত ছোট রাজাকে নিয়ে ফিরে আসছে রাজবাড়ীতে। ছোট রাজা জানান, তিনি এখন আগের থেকে অনেকটাই সুস্থ এবং ডিএনএ টেস্টে সম্মত। এদিকে রানীমা একটি প্রেস কনফারেন্সে জানান—ছোট রাজা সুস্থ হলেই টেস্ট হবে। কিন্তু এক রিপোর্টার অভিযোগ তোলেন, রানীমা ইচ্ছাকৃতভাবে পরীক্ষা আটকে রাখছেন।
আরও পড়ুনঃ সন্তানের মৃ’ত্যুর খবর পেয়েও চালিয়ে গিয়েছেন শুটিং! বুক ভরা য’ন্ত্রণা বুঝতে দেননি কাউকে! অবশেষে মুখ খুললেন বিশ্বনাথ বসু!
ডিএনএ টেস্টের প্রসঙ্গ উঠতেই ছোট রানীমার মুখ বিবর্ণ হয়ে যায়। ফুলকি বুঝতে পারে, রানীমার মনে ভয় ঢুকেছে। এখন দেখার বিষয়, ছোট রাজা সুস্থ হয়ে গেলে কি সত্যিই ডিএনএ টেস্ট হতে দেবে ছোট রানীমা? নাকি আরও গভীর কোনও ষড়যন্ত্র লুকিয়ে আছে রাজপ্রাসাদের অন্দরে?

