ছোট রাজার মুখ থেকেই বড়রাজার খু’নের রহস্য ফাঁ’স! সবটা জেনে অবাক ফুলকি-রোহিত! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব

জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’ (Phulki) একাধিক বছরের পথ পেরিয়ে এখনও দর্শকদের মন জয় করে চলেছে। রোহিত-ফুলকির কেমিস্ট্রি এখনকার টেলিভিশন দুনিয়ার অন্যতম হিট জুটি। এই ধারাবাহিক প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় তার দাপট দেখাচ্ছে। পরিবারের গল্প, চক্রান্ত, আদালতের মামলা – সব মিলিয়ে একেবারে জমজমাট পরিস্থিতি।

শেষ কয়েকটি পর্বে দেখা গেছে ছোট রানীর কূটচাল যে সফল হয়নি, তা বুঝে হিমশিম খেতে থাকে সে। রুদ্রের উপর আর কোনও বিশ্বাস রাখেন না তিনি। ফুলকি আগে থেকেই আন্দাজ করে নিয়েছিল যে কোনও কূটকচালি হতে পারে, তাই বড় রাজাকে সরিয়ে তার জায়গায় পুতুল রেখে দিয়েছিল। সেই কারণেই বড় রাজা প্রাণে বেঁচে যান। এরপরই শুরু হয় আদালতের লড়াই। ছোট রানীর উকিল নানা ভাবে ধানুকে বিপাকে ফেলতে চাইলেও ধানু একে একে সাক্ষ্য প্রমাণ হাজির করতে থাকে।

কিন্তু আদালতে বড় রাজার পরিচয় প্রমাণ করা যায় না, তাই নির্দেশ আসে ডিএনএ টেস্টের। সেইমতো বড় রাজাকে নিয়ে পরীক্ষার জন্য যাত্রা শুরু করে ফুলকি ও তার পরিবার। তখনই ধানুর কাছে আসে একটি অদ্ভুত ফোনকল—জানানো হয় তার শ্বশুর মশাইয়ের হার্ট অ্যাটাক হয়েছে। যদিও ফুলকির মনে হয় এটা ছোট রানীর আরও একটি ফাঁদ। এরপরই ছদ্মবেশে হাসপাতালে ঢোকে ফুলকি, নেশাগ্রস্ত করে ইন্দ্রকে অজ্ঞান করে ফেলে তারা।

আজকের পর্বে দেখা যাবে, ছোট রাজার সঙ্গে দেখা করতে সফল হয় ফুলকি ও রোহিত। ছোট রাজা জানায়, কীভাবে ছোট রানী তাকে ব্ল্যাকমেইল করেছে এবং বড় রাজার অ্যাক্সিডেন্টের দিন কীভাবে ফোনে কাউকে কিছু বলছিল সে। ঠিক তখনই ছোট রাজার সন্দেহ হয়, আসলে ছোট রানীই বড় রাজাকে মারার চেষ্টা করেছিল। এই স্বীকারোক্তি ধারাবাহিকের গল্পে এক নতুন মোড় আনবে বলেই মনে করছেন দর্শকরা।

আরও পড়ুনঃ ‘ভাগ্যিস বাড়ির কেউ অ’শ্লীল বাংলা দেখে না…’- টিআরপি তুলতে আ’পত্তিকর দৃশ্যে ভরে উঠছে ধারাবাহিক! সমালোচনায় মুখর দর্শক মহল!

এই স্বীকারোক্তির ভিত্তিতে কি এবার আদালতে সত্যি প্রমাণ করতে পারবে ফুলকি ও তার পরিবার? ছোট রানীর মুখোশ কি খুলে যাবে? নাকি আবারও কোনও চক্রান্তে সব ওলটপালট হয়ে যাবে? ধারাবাহিক ‘ফুলকি’র আগামী পর্বগুলিতে দেখা যাবে এই উত্তেজনাকর মোড়।

Back to top button