নিজের ছুঁড়ে দেওয়া চ্যালেঞ্জ নিজেই পিছলে পড়লো শালিনী! ফুলকির ক্ষতি করতে গিয়ে মহা ফাঁপরে রুদ্র!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে ফুলকি এবং শালিনীর ম্যাচ আয়োজন করা হয়েছে দিল্লিতে। ফুলকি তো ভীষণই খুশি। এক ঢিলে দুই পাখি মারা হবে। একদিকে যেমন শালিনীর সঙ্গে ম্যাচ খেলা হবে অন্যদিকে তথার মৃ’ত্যু রহস্যের তদন্ত করা যাবে।

অন্যদিকে শালিনী কিভাবে খেলে সেই ট্রেনিং দিতে থাকে ফুলকিকে। রোহিত ফুলকিকে দেখায় শালিনীর খেলার ধরন কি রকম। সেই মতন করে ফুলকিকে ট্রেনিং দিতে থাকে। অন্যদিকে শালিনী এবং রুদ্র প্ল্যান করে কিভাবে ফুলকিকে ম্যাচে হারানো যায়। কিভাবে ফুলকিকে তাদের রাস্তা থেকে একেবারে সরিয়ে দেওয়া যায়। রোহিত কতদূর কি করতে পারে সেটা ভালো মতন জানে শালিনী।
ফুলকি আজকের পর্ব ২৮ জানুয়ারি (Phulki Today Episode 28 January)
ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হবে ফুলকির ট্রেনিং ম্যাচ লুকিয়ে দেখতে আসে শালিনী। তখনই ধরা পড়ে রোহিতের কাছে। কিন্তু তাতে এতটুকু ভয় না পেয়ে শালিনী রোহিতকে শাসিয়ে যায় এবং বলে ফুলকিকে সে হারিয়েই দেখাবে। তার কিছুদিন পরে ফুলকি রোহিত পৌঁছে যায় দিল্লিতে। তার কিছুক্ষণ পরে শালিনীও সেখানে উপস্থিত হয়। এই স্পেশাল ম্যাচের জন্য শালিনী কোচ হিসেবে নিয়ে আসে রোহিতের এক শত্রুকে। যার সাথে খেলার ময়দানে রোহিতের একসময় অনেক হাড্ডাহাড্ডি লড়াই ছিল।
আরও পড়ুনঃ উদ্দেশ্য পূরণে ব্যর্থ পারুল! রাকাকে দেওয়া কথা রাখতে এবার কি করবে নায়িকা?
রোহিত ট্রেনিং দিতে থাকে আর শালিনী ভাবতে থাকে কিভাবে ফুলকিকে হারানো যায়। কারণ শালিনী নিজেও ভালো করে জানে ফুলকি ঠিক কতটা ভালো খেলে। এই জন্য শালিনী ঠিক করে লুকিয়ে ফুলকির প্র্যাকটিস ম্যাচ দেখে তার টেকনিক গুলো জেনে নেবে। কিন্তু ফুলকির ট্রেনিং দেখে শালিনী আরো ভয় পেয়ে যায়। কিভাবে তাকে হারাবে সেটা বুঝতে পারেনা। এরপরই শালিনী রুদ্রকে ফোন করে তার থেকে সাহায্য চায়। রুদ্র দিল্লিতে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন। জামাল ভাইয়ের সঙ্গে কথা বলে তথায় মৃত্যুর রহস্য ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে। ছদ্মবেশে দিল্লিতে এসে জামালের সঙ্গে কথাবার্তা বলে। অন্যদিকে ফুলকি রোহিত তাদের পূর্ব পরিচিত পুলিশ অফিসারের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। এবার দেখার অপেক্ষায় শেষ পর্যন্ত কি হয়।

