এবারে ফুলকির রণচন্ডী রূপ দেখল রুদ্র! প্রমাণ জোগাড় করতে কোমর বেঁধে মাঠে নামল রোহিত ফুলকি! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Television Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে অংশু নিজের ভুল বুঝতে পেরে পারমিতার কাছে ক্ষমা চায়। সবাই যেটা সন্দেহ করছিল সেটাই ঠিক হয়। ইচ্ছে করে কেউ অংশু এবং পারমিতার মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করছে। ফুলকিরা তো আসল কালপিটকে ধরার জন্য ফাঁদ পেতে রেখেছে। ফুলকির সন্দেহ যে এই কাজ করেছে সে নিশ্চয়ই আসবে দেখতে। আর ফুলকি যাকে সন্দেহ করছে সে হলে তো অবশ্যই একবার আসবে।

Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali television, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Phulki Today Episode 23 January, ফুলকি আজ কের পর্ব ২৩ জানুয়ারি , ফুলকি আজকের পর্ব

ফুলকির কথাই মিলে যায়। যে এই ঘটনা ঘটেছে সে অংশুদের বাড়িতে আসে। অংশু দেখে তারা যাকে আশ্রয় দিয়েছিল সেই সুন্দরী এসেছে। এরপর সবাই মিলে চেপে ধরে তাকে। হাতাহাতিতে রিকির আসল মুখোশ খুলে যায়। এরপর রুদ্র তো রিকিকে গ্রেপ্তার করার কথা বলে, কিন্তু রিকির তাতে কিছুই যায় আসেনা।

ফুলকি আজকের পর্ব ২৩ জানুয়ারি (Phulki Today Episode 23 January)

ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হবে অংশু রিকিকে গ্রেপ্তার করে নিয়ে গেলে থানায় যায় রুদ্র সেখানে গিয়ে বোনকে ছড়িয়ে আনতে। কিন্তু অংশু তো কোনো মতেই রিকিকে ছাড়বে না। এদিকে রুদ্র জুলুমবাজি করতে থাকে থানায় এসে রিকির বিরুদ্ধে তাদের কাছে কোন সঠিক প্রমাণ নেই বলে। অংশু বলে ফুলকিরা সবাই সাক্ষী আছে। কিন্তু রুদ্র বলতে থাকে তারা রিকিকে দিয়ে জোর করে তাদের মতো করে কথা বের করে নিয়েছে। এ পর লাবণ্যরা সবাই মিলে থানায় আসলে রুদ্র তাদের উপরেও চিৎকার করতে থাকে। তারপর রিকিকে নিয়ে এলে রিকিও একেবারে পাল্টি খেয়ে যায়। সে বলতে থাকে ফুলকিরা তাকে মারধর করে জোর করে মিথ্যে কথা বলিয়ে নিয়েছে।

এরপরে ফুলকি থানাতেই সবার সামনে রুদ্রকে চ্যালেঞ্জ করে যে রুদ্র যে সমস্ত অন্যায় করেছে ফুলকি তার প্রমাণ জোগাড় করে সামনে নিয়ে আসবে। তথার মৃত্যু আর রোহিতের বক্সিং জগৎ থেকে ছিটকে যাওয়ার পেছনে রুদ্র যে ষড়যন্ত্র করেছে সেই সবকিছু প্রমাণ করে দেবে ফুলকি। আর ফুলকির এই রূপ দেখে খানিকটা হলেও ঘাবড়ে যায় রুদ্র। সে ফুলকিকে আগে কখনো এভাবে দেখেনি, তাই জন্য সমস্ত প্রমাণ লোপাট করার কাজে নেমে পড়ে।

আরও পড়ুনঃ “নিজের রক্ত বিক্রি করে তানপুরা কিনে দিয়েছে অদিতি”- স্ত্রীকে নিয়ে গর্বিত স্নিগ্ধজিৎ! গায়কের জীবনে এবার নতুন সদস্য!

এদিকে ফুলকি রোহিতকে দিল্লি যাবার জন্য জোর করতে থাকে। ফুলকির কথা মেনে রোহিত দিল্লি যাবার টিকিটের ব্যবস্থা করে। এদিকে তারা এই বিষয়ে যখন আলোচনা করছিল জেঠু সব জানতে পারে। তিনিও ফুলকিদের বিশ্বাস করে। কিন্তু এই বিষয়ে কিছুই জানে না হৈমন্তী। যখন হৈমন্তী জানতে পারে ফুলকিরা দিল্লি যাচ্ছে তখন জেঠু জানায় তারা তথার মৃত্যু তদন্ত করতে দিল্লি যাচ্ছে। এই কথা শুনে ভীষণই অবাক হয় হৈমন্তী। কারণ তিনি এখনো বিশ্বাস করে রোহিতই খুন করেছে তার বড় দাদা তথাকে। এবারে দেখার অপেক্ষা ফুলকিরা দিল্লি গিয়ে সমস্ত কিছু প্রমাণ যোগাড় করতে পারে কিনা।

Back to top button