রুদ্রকে ফাঁদে ফেলতে গিয়ে বেকায়দায় ফুলকি! মিথ্যের জট ছাড়িয়ে কিভাবে রক্ষা পাবে নায়িকা?

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Television Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে পারমিতা অংশুকে বলে তাকে রিকির সঙ্গে বন্ধুত্ব করতে হবে তাহলেই রিকি অংশুকে সব সত্যি বলবে। রিকিকে আলাদা করে কফি খেতে নিয়ে গিয়ে তার সাথে একটা মিথ্যে নাটক করতে হবে। এদিকে থানায় গিয়ে রিকি রোহিতের নাম এফআইআর করতে আসবে জানতে পেরে অংশু সঙ্গে সঙ্গে বাড়িতে খবর দেয়। তারপর রিকি এসে অংশুর কাছে রোহিতের নাম এফআইআর করতে চায়। তখন অংশু রিকিকে বলে তার সঙ্গে কফি খেতে যেতে, কিছু ব্যক্তিগত কথা আছে।

Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali television, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Phulki Today Episode 18 January, ফুলকি আজকের পর্ব ১৮ জানুয়ারি , ফুলকি আজকের পর্ব

এরপর অংশু বাড়িতে জানিয়ে দেয় কোন ক্যাফেতে যাচ্ছে তারা।ফুলকি, রোহিত ও পারমিতা কাস্টমার সেজে সেখানে ফোনে সবটা রেকর্ড করবে আর পিয়াল এবং ধানু থাকবে অংশু এবং রিকির আশেপাশে। এরপর প্ল্যান মতন রিকি অংশু গিয়ে পৌঁছায় ক্যাফেতে। তারপর অংশু নানারকম ভাবে কথা শুরু করে। কিন্তু এসব আর বেশিক্ষণ সহ্য করতে না পেরে অংশু চিৎকার করে ওঠে। রিকি বুঝতে পারে রুদ্রর সত্যিটা জানার জন্য একটা প্ল্যান ছিল।

ফুলকি আজকের পর্ব ১৯ জানুয়ারি (Phulki Today Episode 19 January)

ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হবে রিকি যখন জানতে পারে ফুলকিরা ছদ্মবেশে সেখানে উপস্থিত ছিল এবং অংশু তার মুখ থেকে কথা বার করার জন্য এই সমস্ত নাটক করছিল তখন ভীষণ রেগে যায় এবং ফুলকিদের উপর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে যায়। আর সঙ্গে এটাও বলে যায় যে রুদ্রর বিরুদ্ধে তারা কোন প্রমাণ পাবে না। এদিকে রেস্টুরেন্টের ঘটনায় বেশ মন খারাপ হয়ে গিয়েছে অংশুর। সে আসলে পারমিতাকে এতটাই ভালবাসি যে রিকির সঙ্গে নাটক করতে পারেনি।

আরও পড়ুনঃ বাঙালির আবেগ প্রিয় “ফেলুদা”র ৯০-এ পদার্পণ! ফের নাট্যমঞ্চে সৌমিত্র চট্টোপাধ্যায়!

বাড়িতে গিয়ে পারমিতা অংশুকে বোঝাতে থাকে তথার মৃত্যুর রহস্য জানার জন্যই এই কাজ করতে হয়েছে তাকে। অংশুর উপর তার সম্পূর্ণ বিশ্বাস আছে এই ধরনের কাজ যে সে করবে না সেটা বিশ্বাস করে পারমিতা। এদিকে ফুলকির বক্সিং কম্পিটিশনের জন্য সুযোগ আসে সেই জন্য রোহিত ভীষণই খুশি। আর ফুলকি তো দিল্লিতে গিয়ে সমস্ত প্রমাণ জোগাড় করতে চায়। কিন্তু রোহিত বলে তার কাছে এখন কম্পিটিশনটা বড়। প্রমাণ যোগাড় করতে গিয়ে কিছুতেই ফুলকির ক্যারিয়ার নষ্ট হতে দেবে না রোহিত। এদিকে রিকি পারমিতা এবং অংশুর সংসারে অশান্তি বাঁধানোর জন্য নতুন করে প্ল্যান করে। তাদের উপর নজর রাখার জন্য ক্যামেরা ফিট করে যায়। এবারে দেখার অপেক্ষা আগামী দিনে কি বিপদ আসছে তাদের জীবনে।

Back to top button