ফুলকির নকল প্রেমের ফাঁদে রুদ্রর আপন বোন! অজান্তেই দাদার ক’ফিনে শেষ পেরেকটা পুঁ’তলো রিকি?

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিকগুলির (Television Serial) মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে রুদ্র রিকিকে বলে তথার মৃত্যুর পেছনে রুদ্রর হাত রয়েছে, সেই খুন করেছে তথাকে। আসলে রোহিতের সঙ্গে যখন বাকি সবার মারামারি হচ্ছিল তখন তথা এসে রোহিতকে আটকায় আর রোহিতের ধাক্কাতে তথা ব্যালেন্স হারিয়ে ফেলে। কিন্তু পরে নিজেকে সামলে নিয়েছিল তথা, কিন্তু রুদ্রই ইচ্ছে করে ধাক্কা মেরে দেয় আর তাতেই মৃত্যু হয় তথার। এদিকে কেউ বুঝতেও পারে না যে রোহিতের জন্য নয় আসলে রুদ্রই তথা কে মেরেছিল।

রাগের মাথায় রোহিত বলে যে ঈশিতা ফুলকিকে আরো অনেক কিছু বলেছে। তাইজন্য ফুলকি বলে রোহিতের জন্য নয় তথাকে মেরেছে রুদ্র। সেই সময় সামনে ছিল পারমিতা, এসব শুনে সে আর নিজেকে সামলে রাখতে পারে না। তাই পারমিতাই অংশুমানকে বলে রিকির মুখ থেকে সমস্ত সত্যি কথা জানতে হবে।
ফুলকি আজকের পর্ব ১৮ জানুয়ারি (Phulki Today Episode 18 January)
ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হবে পারমিতা অংশুকে বলে তাকে রিকির সঙ্গে বন্ধুত্ব করতে হবে তাহলেই রিকি অংশুকে সব সত্যি বলবে। রিকিকে আলাদা করে কফি খেতে নিয়ে গিয়ে তার সাথে একটা মিথ্যে নাটক করতে হবে। এদিকে থানায় গিয়ে রিকি রোহিতের নাম এফআইআর করতে আসবে জানতে পেরে অংশু সঙ্গে সঙ্গে বাড়িতে খবর দেয়।
তারপর রিকি এসে অংশুর কাছে রোহিতের নাম এফআইআর করতে চায়। তখন অংশু রিকিকে বলে তার সঙ্গে কফি খেতে যেতে, কিছু ব্যক্তিগত কথা আছে তাদের। রিকি প্রথম বিশ্বাস করতে না চাইলেও পরে ভাবে হয়তো অংশুর তাকে ভালো লাগতে শুরু করেছে। এরপর অংশু বাড়িতে জানিয়ে দেয় কোন ক্যাফেতে যাচ্ছে তারা।
আরও পড়ুনঃ গায়িকা থেকে নায়িকা! বাংলার গায়িকা এবার হিন্দি সিনেমার নায়িকা! গর্বিত বাঙালি!
ফুলকি, রোহিত ও পারমিতা কাস্টমার সেজে সেখানে ফোনে সবটা রেকর্ড করবে আর পিয়াল এবং ধানু থাকবে অংশু এবং রিকির আশেপাশে। এরপর প্ল্যান মতন রিকি অংশু গিয়ে পৌঁছায় ক্যাফেতে। তারপর অংশু নানারকম ভাবে কথা শুরু করে কিন্তু রিকি ভাবে অংশুর হয়তো পারমিতাকে পছন্দ হচ্ছে না তাই তাকে চাইছে। এসব আর বেশিক্ষণ সহ্য করতে না পেরে অংশু চিৎকার করে ওঠে। রিকি বুঝতে পারে রুদ্রর সত্যিটা জানার জন্য একটা প্ল্যান ছিল এটা। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হতে চলেছে।

