সবার সামনে রুদ্রর মুখোশ খুললো জেঠু!অন্ধকার থেকে বেরিয়ে এলো লুকোনো পাপ!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Television Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে ফুলকিদের কথা আড়াল থেকে বাইরে দাঁড়িয়ে শুনে নেয় রোহিতের জেঠু এবং তিনিও নিজের কানকে বিশ্বাস করতে পারেনা। এদিকে রোহিত বারবার বলতে থাকে তার ভুলের জন্যই তার দাদা মারা গিয়েছে। হৈমন্তী তো রুদ্রর কোনো দোষ দেখতেই পায়নি। তার কাছে সবসময় রোহিত এর ফুলকি ভুল। আর রোহিত এদিকে জেঠিমার কথা ভেবেই ফুলকিকে এসব কথা সবাইকে জানাতে না করে।

Phulki Today Episode 15 January

ফুলকি বেশ বুঝতে পারে রোহিতের মন এখনো ভালো নেই। তার কাঁধে বহু বছর ধরে একটা মিথ্যে বোঝা চেপে রয়েছে। অন্যদিকে তমালও ঈশিতার সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তার অনেক পুরনো হিসেব বাকি রয়েছে ঈশিতার সঙ্গে।

ফুলকি আজকের পর্ব ১৬ জানুয়ারি (Phulki Today Episode 16 January)

ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হবে রোহিতের জেঠু সব ঘটনা তার জেঠিমাকে জানানোর পর তিনি তো একেবারেই ভেঙে পড়েছেন। এদিকে রুদ্রদের একটি দুর্ঘটনা থেকে রোহিতের জেঠু উদ্ধার করে একটা সুস্থ জীবন দিতে চেয়েছিল। কিন্তু রুদ্র যে এই রায়চৌধুরী পরিবারকে এবং বিশেষ করে রোহিতের জেঠুকে শেষ করে দিতে চাইছে সেটা সবাই আন্দাজ করতে পারে। ফুলকি তখন সবাইকে বলে সে রুদ্রর উপর অনেক আগে থেকেই এই সন্দেহ করছিল।

রোহিত পুরো বিষয়টা বুঝতে পেরে রাগের মাথায় ছুটে যায় রুদ্রর বাড়িতে আর তার উপর আক্রমণ করে। তখন শালিনীও উপস্থিত ছিল সেখানে। সে রোহিতকে আটকানোর চেষ্টা করে বারবার কিন্তু রোহিত এলোপাথাড়ি ঘুষি চালাতে থাকে। তারপর ফুলকিও পৌঁছায় সেখানে। আর ততক্ষণে শালিনী ফোন করে দিয়েছে পুলিশকে। পুলিশ এসে রোহিতকে টানতে টানতে নিয়ে যায়, ফুলকি কিছু করতে পারে না।

আরও পড়ুনঃ সাধের অনুষ্ঠানে অনুপস্থিত স্বামী! অভিনেত্রীর দ্বিতীয় মাতৃত্বের পেছনে আসল রহস্যটা কি?

এরপর রুদ্র ফুলকিকে বুঝিয়ে দেয় যে এর প্রতিশোধ রুদ্র নেবেই। কাউকে ছাড়বে না সে। ফুলকিও বলে রুদ্রর বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করে তাকে যোগ্য শাস্তি দেবে। তারপর ফুলকি চলে যায়, আর রুদ্র তো ভালোই বুঝতে পারে যে ঈশিতা সব বলে দিয়েছে ফুলকি। তারপর থানায় গিয়ে ধানু, ফুলকি মিলে রোহিতকে ছাড়িয়ে আনে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button