ফুলকি নয়, রুদ্রকে শে’ষ করতে আসছে তার সবচেয়ে বড় শ’ত্রু!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে মেয়েরা সবাই মিলে মায়ের হাতে অস্ত্র প্রদান করে। যেখানে হৈমন্তী চাইছিল রুদ্রকে দিয়ে অস্ত্র প্রদান করানো হোক সেখানে ফুলকি নিজেই সেই কাজে বাধা দেয়। আর ফুলকি ভগবানের কাছে প্রতিজ্ঞা করে রুদ্রর আসল সত্যিটা সকলের সামনে টেনে এনে রুদ্রকে যোগ্য শাস্তি দেবে ফুলকি। এদিকে ফুলকির উপর তো বেজায় ক্ষেপে রয়েছে হৈমন্তী, রুদ্রর বিরুদ্ধে সে একটা বাজে কথাও বরদাস্ত করতে পারে না। যার কারণে ফুলকিকে এখন আর সহ্যই করতে পারেন না হৈমন্তী।
ফুলকি আজকের পর্ব ১৫ অক্টোবর (Phulki Today Episode 15 October)
ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হবে ফুলকি ওইদিনে ঘটনা নিয়ে ঈশিতাকে শুনিয়ে শুনিয়ে অনেক কথা বলতে থাকে। ঈশিতা বুঝতে পেরেছি যে ফুলকি ইচ্ছে করে কাজগুলো করছে। তাই সে নিজেকে শান্ত রাখে। এদিকে তমাল ঈশিতাকে সন্দেহ করে বেশ কিছু কথা বলে। তখনই নানা রকম কথা বলে ঈশিতা নিজেকে বাঁচানোর চেষ্টা করে সেখান থেকে চলে যায়। এদিকে ফুলকিরা সবাই মিলে পুজোর আলোচনা করতে থাকে। পুজোর কোন দিন কে কি পড়বে কে কিভাবে সাজবে, সব কিছু প্ল্যান করতে থাকে। আর তখনই কাঁচ ভাঙ্গা শব্দ শুনে ছুটে যায় রোহিত এবং অংশুমান।
শব্দ পেয়ে ফুলকি তো বেশ চিন্তায় পরে যায়। হঠাৎ করে কোথা থেকে শব্দটা এলো জানতে মরিয়া হয়ে ওঠে সে। এরপর রোহিত এবং অংশুমান এসে ফুলকিকে জানায় উপরের ঘরে কেউ কিছু একটা ভারি ছুড়ে মেরেছে আর তাতে একটি কাঁচের জার ভেঙে পড়েছে। হয়তো কেউ নজর রাখছিল তাদের বাড়ির উপর এ, এই কথা শুনে তো ফুলকি ভীষণ ভয় পেয়ে যায়। কে তাদের বাড়িতে নজরে রাখতে পারে আর কেনই বা নজর রাখবে সে কথাই ভাবতে থাকে।
এদিকে দেখা যায় যে মেয়েটি ফুলকিকে বাঁচিয়েছিল সে ওই মন্দিরে পুরোহিত এবং গ্রামের লোকজনদের জড়ো করে রুদ্রর বিরুদ্ধে প্ল্যান করতে থাকে। ওই মেয়েটি আসলে কিছু লোককে ফুলকিদের বাড়িতে পাঠিয়েছিল সেখানকার খোঁজখবর নিয়ে আসতে, তাদের বাড়ির উপর নজর রাখার জন্য সেখান থেকে দুজন লোক পাঠিয়েছিল। সে এই ফুলকিদের বাড়ির সমস্ত খবর জানতে চায়। এই মেয়েটির আসলে এই রুদ্রর সঙ্গে হয়তো পুরনো কোন শত্রুতা রয়েছে তাই সেই শত্রুতা থেকেই এবারে প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে তারা।
আরও পড়ুন: শর্মির দৌলতে গোপন তথ্য হাসিল করল রাই! টানটান উত্তেজনাময় আজকের পর্ব
এবার হঠাৎ পায়ের শব্দ পেয়ে সবাই মন্দিরে আশেপাশে লুকিয়ে পড়ে। মন্দিরে হঠাৎ এসে উপস্থিত হয় তিওয়ারি।যে রুদ্রর সাথে সবসময় থাকে। তিওয়ারিকে দেখেই চিনতে পারে ওই মেয়েটি। এরপরই মন্দিরের পুরোহিত মশাইকে ধমক দিয়ে ফুলকির কথা জিজ্ঞাসা করে তিওয়ারি। প্রথমে পুরোহিত অস্বীকার করলে তার গায়ে হাত তোলে। এ সমস্ত কিছু সহ্য করতে না পারে মন্দিরের লোকজন নিয়ে গিয়ে বস্তা চাপা দিয়ে তিওয়ারিরকে বেধড়ক মারে মন্দিরের লোকজন। কিন্তু ওই মেয়েটির সাথে রুদ্রর কি শত্রুতা সেটাই এখনো জানা যায়নি। দেখার অপেক্ষা পুজোতে নতুন কোন বিপদ অপেক্ষা করে রয়েছে ফুলকিদের জন্য।

