তথার মৃত্যু থেকে রোহিতের গ্রেফতারি, সবের পেছনে রুদ্র! মুখ খুলল ঈশিতা! সত্যের মুখোমুখি ফুলকি-রোহিত!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে ফুলকিদের সাহায্য করতে রাজি হয় ওই নৃত্যশিল্পী। তিনি ফুলকিদের নাচ শিখিয়ে ছদ্মবেশে নিয়ে যায় সংশোধনাগারে। ফুলকি, রোহিত, লাবণ্য, পারমিতা সবাই রাজি হয় এই প্ল্যানে, রোহিত প্রথমে সংকোচ করলেও পরে ঠিকই রাজি হয়ে যায়।

সংশোধনাগারে ভালো মতন পরীক্ষা করে তাদের ঢুকতে দেওয়া হয়। ওই বদমেজাজি পুলিশ অফিসারের সন্দেহ হলেও কপাল জোরে বেঁচে যায় ফুলকি। এরপর ওই নাচের দলের সাথে উপস্থিত ছিল রুদ্রর লোক। ওই লোকটি টগরকে অস্ত্র দেবে ঈশিতাকে খুন করার জন্য। তারপর টগর ঈশিতার পিছনে ছুরি ধরে ঈশিতাকে নিয়ে যায় জেলের ভিতর। ফুলকির সেটাই সন্দেহ হয়।

Phulki Today Episode 13 January

ফুলকি আজকের পর্ব ১৪ জানুয়ারি (Phulki Today Episode 14 January)

ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হবে টগর যেই ঈশিতাকে মারতে যাবে তখন সঙ্গে সঙ্গে চলে আসে ফুলকি। ফুলকি এসে ঈশিতাকে বাঁচিয়ে নেয়। এরপর টানতে টানতে টগরকে নিয়ে যায় পুলিশ অফিসারের সামনে। তারপর ফুলকি পুলিশ অফিসার কে বলে এই টগর খুন করার চেষ্টা করছিল ঈশিতাকে এবং নিজের আসল পরিচয় দেয় ফুলকি। এরপর একে একে লাবণ্য রোহিত বেরিয়ে আসে। তারপরেই ওই পুলিশ অফিসার টগরকে জেরা করতে থাকে। টগর তো কিছুতেই স্বীকার করে না যে রুদ্রর লোক তাকে ঈশিতাকে খুন করতে পাঠিয়েছে।

ওই পুলিশ অফিসার নিশ্চিত যে এই অস্ত্র টগরকে বাইরে থেকেই কেউ এনে দিয়েছে। তারপরে নাচের দলে মিশে থাকা রুদ্রর লোক পালাতে যাবে তখনই তাকে ধরে ফেলে রোহিত। আর দেখতে পায় ঢোলের ভিতরে করে অস্ত্র নিয়ে এসেছিল ওই লোকটি। তারপর তাকেও জেরা করতে নিয়ে যাওয়া হয়। এদিকে ঈশিতা ফুলকির সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চায়। তারপর তাকে নিয়ে গিয়ে বলে রোহিতের বড় দাদা তথার মৃত্যুর পেছনে রুদ্রর হাত আছে। এমনকি রোহিতের বক্সিং জগৎ থেকে ছিটকে যাওয়ার পেছনেও রুদ্র রয়েছে।

আরও পড়ুনঃ রঞ্জিত মল্লিকের সামনেই কোয়েলকে মে’রে পিঠের ছাল তুলে দেওয়ার হুমকি!

এই কথা জানতে পেরে তো ফুলকি অবাক হয়ে যায়। তারপর সবার চোখের আড়ালে ফুলকি রাতের বেলা রোহিতকে এই সমস্ত ঘটনা খুলে জানায়। রোহিত প্রথমে বিশ্বাসই করতে পারছিল না এই কথা। ফুলকিদের দরজার আড়াল থেকে এই কথা শুনে নেয় রোহিতের জেঠু অর্থাৎ তথার বাবা। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

Back to top button