রঞ্জিত মল্লিকের সামনেই কোয়েলকে মে’রে পিঠের ছাল তুলে দেওয়ার হুমকি!

তিনি টলিউডের (Tollywood) অন্যতম সুন্দরী এবং ট্যালেন্টেড অভিনেত্রী। যাকে সকলে ‘টলি কুইন’ নামে চেনেন। বিগত কয়েক বছর ধরে তিনি টলিউড ইন্ডাস্ট্রিতে নিজের অভিনয়ের মাধ্যমে প্রশংসা পেয়ে আসছেন। নিজের বাবার পরিচয় ছাড়াই যে নিজের পরিচয় গড়ে তুলেছেন। আশা করি বুঝতেই পারছেন কার কথা বলছি। হ্যাঁ, আজ আমরা কথা বলছি অভিনেত্রী কোয়েল মল্লিককে (Koel Mallick) নিয়ে। টলিউডের একমাত্র অভিনেত্রী কোয়েল যাকে নিয়ে কোনো রকম কোনো ট্রোল বা কাদা ছোড়াছুড়ি হয়নি। রূপে গুণে একেবারে মা লক্ষ্মী আমাদের কোয়েল (Koel Mallick)।

বর্তমানে অভিনয়ের পাশাপাশি চুটিয়ে সংসার করছেন অভিনেত্রী। স্বামী নিসপাল সিং রানা পুত্র সন্তান কবীর এবং মেয়েকে নিয়ে তার সুখের সংসার। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই সোশ্যাল মিডিয়ায় খুব একটা আলোচনা করেন না কোয়েল। পছন্দ করেন না নিজের ব্যক্তিগত জীবনকে সবার সামনে আনতে।

Koel mallick

গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোয়েল এমন একজন অভিনেত্রী যাকে পছন্দ করে না এমন মানুষ নেই বললেই চলে। অভিনেত্রীর হেটার্স সংখ্যা সত্যি অনেক কম অন্যান্য অভিনেত্রীদের তুলনায়। অভিনেত্রীকে নিয়ে কোনদিন কোন কন্ট্রভারসি তৈরি হয়নি। সকলের খুবই প্রিয় এবং পছন্দের অভিনেত্রী তিনি। নিজের নম্র ভদ্র স্বভাবের কারণে খুব কাছের হয়ে উঠেছেন সকলের।

তবে এবারে বাবা রঞ্জিত মল্লিকের সামনেই কোয়েল মল্লিককে মেরে পিঠের ছাল তুলে দেওয়ার হুমকি দিলেন এক জনপ্রিয় অভিনেতা। বাবার সামনে জনপ্রিয় অভিনেত্রীকে এমন হুমকি দিয়ে সকলের ক্ষোভের মুখে পড়েছেন ওই জনপ্রিয় অভিনেতা। তবে কত বড় সাহস হলে রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিককে এমন কথা বলা যায়। সকলের সামনে অভিনেত্রীকে চাপকে মেরে পিঠের ছাল তুলে নেওয়ার হুমকি দিলেন জনপ্রিয় অভিনেতা।

আর সেই জনপ্রিয় অভিনেতা হলেন অনির্বাণ ভট্টাচার্য। বাবা রঞ্জিত মল্লিকের সামনে কোয়েলকে মেরে পিঠের ছাল তুলে নেওয়ার হুমকি দিলেন অনির্বাণ। যদিও পুরো বিষয়টাই ঘটেছে মজার ছলে। জি বাংলার এক সময়কার জনপ্রিয় একটি রিয়েলিটি শো ছিল অপুর সংসার। সেখানেই জনপ্রিয় সেলিব্রেটিরা আসতেন অতিথি হয়ে। আর সেই সময়ে অনির্বাণ ভট্টাচার্য অপুর সংসারে বিশেষ ভূমিকায় অভিনয় করতেন।

আরও পড়ুনঃ ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ছেড়ে অন্য নারীতে মত্ত! পালন করেননি বাবার কর্তব্য! একাধিক নায়িকার সঙ্গে সম্পর্কে কুমার শানু!

তখনও অনির্বাণ এত বড় জনপ্রিয় অভিনেতা হননি। সে সময় কোয়েলের উদ্দেশ্যে একটি কবিতা লিখেছিলেন অনির্বাণ। কবিতাটি হল “তুমি যদি নৌকায় ওঠো আমি পাল তুলে দেব, তোমার বাবা মাছ খেতে ভালোবাসে আমি তোমার হাতে জাল তুলে দেব। বাজার যদি বেশি হয় আমিই মাল তুলে দেবো, যদি তুমি ব্যস্ত থাকো, কাল তুলে দেব। আর এত কিছুর পরেও যদি রাজি না হও চাপকে পিঠের ছাল তুলে দেব।”

Back to top button