সিসিটিভি ফুটেজ মুছেও পার পেল না রুদ্র! ফুলকির হাতে এল আরও বড় প্রমাণ! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে ফুলকি এবং রোহিত মিলে সবাইকে এক জায়গায় জড়ো করে আবার ওই দিনের ঘটনাটা নতুন ভাবে রি ক্রিয়েট করে। রোহিতের যে সমস্ত বন্ধু-বান্ধব ছিল সবাই একজায়গায় এসে তাদের সাহায্য করতে চায়। এরপর ওইদিন কি হয়েছিল সবটা তারা পর পর সাজায়। আর তারপরই সবাই বুঝতে পারে যে রোহিতের ধাক্কায় কোনোভাবেই কারোর মৃত্যু সম্ভব না। এবারে ফুলকিরা নিশ্চিত হয়ে যায়।

তারপরই ফুলকি ফোন করে অংশুকে। অংশু সবটা শোনার পর বুঝতে পারে এই ঘটনার সাথে রুদ্র জড়িত। তাই অংশু বলে ওইদিনের সমস্ত সিসিটিভি ফুটেজ জোগাড় করতে। ফুলকি এর রোহিত মিলে সেই সিসিটিভি ফুটেজ জোগাড় করতে নেমে পড়ে। কিন্তু এবারে অনুমতি না নিয়ে কাউকে সিসিটিভি ফুটেজ দেওয়া যাবে না বলে জানিয়ে দেয়া হয়।
ফুলকি আজকের পর্ব ১৪ ফেব্রুয়ারি (Phulki Today Episode 14 February)
ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হবে ফুলকি এবং রোহিত পুলিশের সাহায্য নিয়ে ওইদিনের সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করায়। কিন্তু রুদ্র তো আগেই সব প্রমাণ লোপাট করে দিয়েছে। যার কারনে ঐ তিনদিনের সিসিটিভি ফুটেজ ইচ্ছে করে মুছে ফেলা হয়েছে। অন্যদিকে শালিনী রুদ্রকে ফোন করে খবর দেয় যে ফুলকির চোখ একদম ঠিক হয়ে গেছে, ওই গেমস ভিলেন ছাদে উঠে ফুলকি প্রাক্তন বক্সারদের জড়ো করে কি সব তদন্ত করছে। শালিনীর কথা শুনে তো রুদ্র বুঝতেই পারে যে তারা তথার মৃত্যু রহস্যে নিয়েই তদন্ত শুরু করেছেন।
আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! অভিনয় জগতকে বিদায় জানালেন সুভদ্রা মুখার্জি! তবে কি স্বামীর সাথেই বিদায় নিলেন অভিনেত্রী?
এই খবর শোনার পর থেকে তো রুদ্র খুবই ভয় পেয়ে আছে। রুদ্র ভাবতে থাকে কোন প্রমাণ রয়ে গেছে কিনা। অন্যদিকে রোহিতের সেই বক্সার বন্ধু এসে পুলিশকে সবটা বলে। পুলিশ তো কোন প্রমাণ ছাড়া তদন্ত করতে পারবে না বলে জানিয়ে দেয়। তারপরই ফুলকি রুদ্রকে ফোন করে সাবধান করে দেয়, বলে যে তথার মৃত্যুর পিছনে যে রুদ্র আছে সেটা এবারে ঠিক প্রমাণ করেই দেবে সে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কী হয়।

