প্রাণ সং’শয় ঈশিতার! ঈশিতাকে রক্ষা করতে ফুলকির নতুন লড়াই! দুর্ধর্ষ আজকের পর্ব!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে কোর্টে রুদ্রর বিরুদ্ধে কোন প্রমাণ না পাওয়ায় ঈশিতার শাস্তি হয় এবং রুদ্র ছাড়া পেয়ে যায়। এদিকে মিডিয়ার সামনে গিয়ে রুদ্রকে তমালের মা থাপ্পড় মারে। আর এটার জন্য তমালের মায়ের উপর ভীষণ রেগে যায় হৈমন্তী দেবী। হৈমন্তী তমালের মাকে যা নয় তাই বলে। তমালের মা যেখানে বুঝতে পেরেছে রুদ্র অন্যায় করেছে, সেখানে হৈমন্তী জামাই এর অন্যায়টা দেখতে পাচ্ছে না।

এদিকে ঈশিতাকে শেষ করে দেওয়া হবে এই কথা রুদ্রর মুখ থেকে শুনতে পেয়েছে ফুলকি। এই কথাটা জানতে পেরে রোহিতের সঙ্গে গিয়ে সবটা জানায় অংশুমানকে। জেলে গিয়ে ঈশিতাকে এ বিষয়ে সাবধান করতে চাই ফুলকি। ইন্সপেক্টর এর সঙ্গে কথা বলে ঈশিতার সঙ্গে দেখা করতে চায়, কিন্তু ঈশিতার সঙ্গে কোনোভাবেই দেখা করতে দেয় না ওই ইন্সপেক্টর।
ফুলকি আজকের পর্ব ১২ জানুয়ারি (Phulki Today Episode 12 January)
ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হবে সংশোধনাগারে নাচের অনুষ্ঠান করা হয় প্রতিবছর সেরকম অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এদিকে ফুলকি রুদ্রর লোককে ঈশিতা যেখানে রয়েছে সেখানে যেতে দেখে। রুদ্র আসলে ঈশিতাকে মারার জন্য জেলেই একজন আসামীকে টাকা দিয়েছে। জেলে রুদ্রর লোককে দেখতে পেয়ে ফুলকির মনে সন্দেহ হয়। সে সঙ্গে সঙ্গে রোহিত এবং অংশুমানকে বলে। কিন্তু অংশুমান জানিয়ে দেয় তার এই বিষয়ে কিছুই করার নেই।
আরও পড়ুনঃ জি বাংলার জনপ্রিয় নায়ক এবার বড় পর্দায়! বিপরীতে টলিউডের সুন্দরী নায়িকা!
এরপরে ফুলকি বাড়িতে গিয়ে সমস্ত কিছু জানায় রোহিতের মাকে। ওই সংশোধনাগারে যিনি নাচের অনুষ্ঠান করাবেন তিনি রোহিতের মায়ের ছাত্রী। তার নাম শুনে চিনতে পারে রোহিতের মা। তারপরেই ফুলকি শাশুড়ি মায়ের থেকে সাহায্য চায়। পরের দিন শাশুড়ি মায়ের সাথে চলে যায় ওই মৃত্যু শিল্পীর বাড়িতে এবং সেখানে গিয়ে সমস্ত ঘটনা জানায় ওই নৃত্যশিল্পীকে। তিনি ফুলকিকে সাহায্য করার কথা দেয়। এবার দেখার অপেক্ষা ফুলকি ঈশিতাকে রক্ষা করতে পারে কিনা।

