বড়রাজা বাবুর রাজ্যাভিষেক হতেই নৃসিংহদেবের প্রকোপের মুখে রাজপরিবার! ঈশ্বরের স্বপ্নাদেশে মিলল অশনি সংকেত! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো!

ধারাবাহিক (Bengali Serial) বর্তমানে সাধারণ মানুষের নিত্যদিনের সঙ্গী। বিশেষ করে বাড়ির মা, কাকিমা, জেঠিমারা বিকেল বেলায় নিজেদের সমস্ত কাজ সেরে রেখে টেলিভিশনের (Bengali Television) সামনে বসে পড়ে নিজেদের পছন্দের ধারাবাহিকগুলি দেখার জন্য। ধারাবাহিকগুলি তাদের বিনোদনের প্রতি অংশ হয়ে ওঠে। তাই জন্য ধারাবাহিক হলো বিনোদন জগতের একটি পিলার।

আর সেই ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি জনপ্রিয় ধারাবাহিক হলো জি বাংলার ফুলকি। গত দু’বছরের বেশি সময় ধরে চলছে টেলিভিশনের পর্দায়। কিন্তু এখনো ধারাবাহিকের জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। টিআরপি তালিকায় ফাটাফাটি ফলাফল করে প্রতি সপ্তাহে। সবসময় প্রথম তিনে থাকে ফুলকির নাম। প্রতিদিন থাকে ফুলকির টানটান উত্তেজনা পর্ব।

Bengali serial

বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে বাবার অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াইয়ে কোর্টে গিয়েছে ফুলকি। অন্যদিকে রুদ্রকে গুলি করার অপরাধে তাকেও জেল পাঠিয়েছে ছোট রাণী। যেখানে ফুলকি আত্মরক্ষার জন্য রুদ্রর উপর গুলি চালাতে বাধ্য হয়েছে সেখানে ছোট রাণী পুরোপুরি ফুলকির দিকে মিথ্যে কেস ঘুরিয়ে দেয়। যদিও ছোট রাজার সাক্ষীতে ফুলকি নির্দোষ প্রমাণিত হয় এবং ডিএনএ টেস্টের মাধ্যমে এটাও প্রমাণিত হয় যে শ্যামাচরণ সাধুই আসলে বড় রাজা এবং ফুলকি হল বড় রাজার মেয়ে অর্থাৎ রাজমহলের উত্তরাধিকারী।

ফুলকির দীর্ঘদিনের লড়াই অবশেষে সফল হল। বাবার অধিকার বাবাকে ফিরিয়ে দিল, ফুলকি নিজের আসল বাবা মায়ের খোঁজ পেল। তার জন্ম পরিচয় নিয়ে আর কোন প্রশ্ন থাকলো না। আর ছোট রাণীকে দমন করতে পারলো। মোটামুটি এক ঢিলে বেশ কয়েকটি পাখি মারতে সক্ষম হয়েছে সে। এরই মধ্যে দুর্ধর্ষ একটি প্রোমো ভিডিও সামনে এসেছে। যা দেখে দর্শক তো আগামী পর্ব গুলি দেখার জন্য আরো উদগ্রীব হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ কমলিনীর বিরুদ্ধে গভীর ষ’ড়যন্ত্র! বউমা বর্ষার সঙ্গে হাত মেলালো চন্দ্র! গয়না চুরির অপবাদে কোমরে দড়ি কমলিনীর!

ধারাবাহিকের প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে এত বছর পর রাজমহলে ফিরেছেন বড় রাজা। তাই তাকে যোগ্য সম্মান দিয়ে তার সিংহাসন ফিরিয়ে দেওয়া হচ্ছে। একপাশে নৃসিংহ দেবের পূজা হচ্ছে অন্য পাশে বড় রাজাকে তার সিংহাসনে বসাচ্ছে প্রজারা। কিন্তু ঠিক তখনই এক সাধক এসে বড় রাজার দিকে আঙ্গুল তুলে বলেন, বড় রাজা শ্মশানচারি তাই তার আগমনে অপবিত্র হয়ে গিয়েছে নৃসিংহ দেবের মন্দির। আর এতেই নেমে আসবে ঘোর অনাচার। এই গোটাটাই স্বপ্নে দেখতে পায় ফুলকি। আর নৃসিংহ দেবের মন্দিরেই লুকিয়ে রয়েছে একটি অজানা গভীর রহস্য। কিন্তু কি সেই রহস্য, সেই রহস্যের উদঘাটনের পথে নামলো ফুলকি।

Back to top button