অবশেষে মুক্ত হৈমন্তী! বুদ্ধির জোরে সামনে এলো আসল চোর! ফাঁস ধারাবাহিকের আজকের পর্ব

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় বস্তিতে ফুলকি রোহিতের পাশাপাশি জেঠিমা আর ধানুও কাজ জোগাড় করে নেয়। রোহিতের বারণ সত্ত্বেও তারা কথা শোনে না। আসলে জেঠিমা নিজেকে অপরাধী ভাবছে এইসবের জন্য। কিন্তু অন্যের বাড়িতে কাজ করতে গিয়েই ঘটে বিপত্তি। ফুলকি ছুটে এসে রোহিতকে খবর দেয় সরকার বাড়িতে জেঠিমাকে চোর বলে ধরেছে। এবারে কিভাবে সেখান থেকে জেঠিমাকে রক্ষা করবে ফুলকি।

Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali television, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Phulki New Episode

এদিকে এই খবর শুনে রোহিত নিজের রাগ ধরে রাখতে পারে না। আসলে রুদ্রর হাতে যাতে কোনভাবেই ধরা না পড়ে সেইজন্যই এত সতর্কতা। এরপর ফুলকির মাথায় বুদ্ধি আসে জেঠিমাকে নির্দোষ প্রমাণ করে ছাড়িয়ে আনার জন্য। তারপর রোহিত, ফুলকি আবারো ছদ্মবেশে যায় ওই সরকার বাড়িতে যেখানে জেঠিমাকে চোর বলে ধরেছে।

ফুলকি সেজেছে ওঝা, এই রোহিত সাধারণ ছদ্মবেশ নিয়েছে। তারপর একে একে ফুলকিরা ভিতরে আসে। এসে দেখে সরকার বাড়িতে প্রচুর লোকজন জড়ো হয়েছে। সবাই মিলে নতুন কাজের লোক বলে জেঠিমাকেই দোষ দিচ্ছে। এরপর ফুলকি এসে জেঠিমাকে নিজের কায়দায় বাঁচানো শুরু করে।

ধানু জেঠিমাকে জানিয়ে দেয় ফুলকি ছদ্মবেশে এসেছে তাকে উদ্ধার করতে। জেঠিমা তখন ভাবতে থাকে এই রোহিত ফুলকিকে তিনি একসময় কত ভুল বুঝেছে, অবহেলা করেছে। তারপরই ফুলকি লক্ষ্য করে যে সরকার বাড়ির বউ ঘামতে শুরু করেছে ফুলকির মন্ত্র শুনে। আর তখনই ফুলকি বুঝতে পারে সরকার বাড়ির বউ নিজেই তার শ্বাশুড়ির গয়না চুরি করেছে।

আরও পড়ুনঃ পার্শ্ব চরিত্রেই বাজিমাত! পারুল রায়ান নয়, দর্শকদের চোখে পরিণীতার সেরা জুটি গোপাল রুক্মিণী!

তারপর ফুলকির ভয়ে ওই বউ নিজেই নিজের মুখে শিকার করে নেয় যে সেই লোভে পরে তার শাশুড়ির গয়না সরিয়েছে। এরপর সে নিজে লুকিয়ে রাখা ওই গয়না নিয়ে আসে শাশুড়ির হাতে তুলে দেয়। ফুলকি আবারো তার বুদ্ধিকে কাজে লাগিয়ে উদ্ধার করলো বিপদ থেকে।

Back to top button