পার্শ্ব চরিত্রেই বাজিমাত! পারুল রায়ান নয়, দর্শকদের চোখে পরিণীতার সেরা জুটি গোপাল রুক্মিণী!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকে দুই কেন্দ্রীয় চরিত্র রায়ান এবং পারুলের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা উদয় প্রতাপ সিং এবং অভিনেত্রী ঈশানী চ্যাটার্জী। এছাড়াও ধারাবাহিকে আরও দুই চরিত্র গোপাল এবং রুক্মিণীকে দর্শক ভীষণভাবে পছন্দ করেন। ধারাবাহিকে গোপালের চরিত্র অভিনয় করছেন অভিনেতা দ্রোণ মুখার্জি এবং রুক্মিণী চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অনন্যা দাস।
তবে দর্শকেরা রায়ান পারুলের জুটির চেয়ে বেশি গোপাল রুক্মিণীর জুটিকে পছন্দ করছে। গোপাল এবং রুক্মিণী যেভাবে একে অপরের কাছাকাছি আসছে, যেভাবে একে অপরের পাশে দাঁড়াচ্ছে সেটা দেখতে বেশ পছন্দ করছেন দর্শক। তাই রায়ান পারুলের চেয়েও তাদের জুটি বেশি পছন্দ দর্শকদের।
এর আগেও এমন বেশকিছু ধারাবাহিকের কেন্দ্রীয় জুটির চেয়ে পার্শ্ব চরিত্রগুলি বেশি জনপ্রিয়তা পেয়েছে। যেমন দেশের মাটি ধারাবাহিকে রাহুল রুকমার জুটি বেশি জনপ্রিয়তা পেয়েছিল ঠিক তেমনি পরিণীতা ধারাবাহিকের গোপাল রুক্মিণীর জুটি দর্শকদের মাঝে জনপ্রিয়তা ভালোবাসা পাচ্ছে।
আরও পড়ুনঃ মঞ্চে গায়কের উপর পাথর বর্ষণ! বোতল, কাচ, পাথর ছুঁড়ে গায়ককে আঘাত করার চেষ্টা! ভয়াবহ পরিস্থিতির শিকার সোনু নিগম!
ধারাবাহিকে প্রথমেই দেখানো হয়েছিল দাদু জোর করে একপ্রকার গোপালের সঙ্গে রুক্মিণীর অমতে বিয়ে দেয়। সেটা প্রথমে গোপাল বুঝতে পারেনি। ধীরে ধীরে সবটা জানতে পারে। রুক্মিণী তাকে জানায় সে ডিভোর্স চায়। কিন্তু গোপাল তার কাছে ৬ মাস সময় চায়। আর এরই মাঝে ধীরে ধীরে করে নানান পরিস্থিতিতে কাছাকাছি আসতে শুরু করেছে গোপাল রুক্মিণী।

