সফল হলো না রাণীমার চাল! জমের মুখ থেকে নিজের বাবাকে ফিরিয়ে আনলো ফুলকি! দুর্ধর্ষ আজকের পর্ব

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় শিবুর মুখ থেকে আসল সত্যিটা বের করতে আসে ফুলকি। ফুলকিকে শিবু প্রথমে হালকা ভাবে নিচ্ছিল। কিন্তু পরে ফুলকি নিজের ঘুষিতে শিবুকে কুপোকাত করে দেয়। বাধ্য হয়ে শিবু সব স্বীকার করতে চায়। শিবুকে সামনে বসিয়ে সব কথা জানতে চায় পুলিশ। শিবু প্রথমে বলতে না চাইলেও মারের ভয়ে অনেক ভেবে চিন্তে কথা বলে। শিবু মনে মনে ভাবে সব সত্যি বলে দিলে বিপদ। শিবু ধরা পড়ে শুনে সেক্রেটারি বাবু নিশ্চয়ই কোন ব্যবস্থা করে রেখেছে তাই যতটুকু বলার দরকার ততটুকুই বলবে। শিবু বলে তার কাছে একটি অজানা নাম্বার থেকে ফোন আসতো সেই অনুযায়ী শিবু কাজ করত। সেই নাম্বারটা শিবু দেয় পুলিশ অফিসারকে।

Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali television, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Phulki New Episode

ওদিকে ধানুর জন্য ফুল আংটি সব নিয়ে এসেছে আদিত্য। আর ধানুর বিয়ের ডেটও পুরোহিত মশাই এগিয়ে এনেছে। আগামীকাল ধানুর বিয়ে। সবকিছু এত তাড়াতাড়ি হচ্ছে যে ফুলকি কোনদিক সামলাবে সেটা বুঝতে পারছে না। ওদিকে পুলিশ ফুলকিকে ফোন করে বলে শিবু যার নম্বর পুলিশকে দিয়েছে সেই নম্বরটা আসলে ভুল। এবারে যা তদন্ত করার ঘটনাস্থলে গিয়েই করতে হবে।

ফুলকিও সেই ঘটনাস্থলে পুলিশের সাথে যাবে। এরপরে ধানু এসে ফুলকিকে তার এবং আদিত্যর দেখা করার গল্প করতে থাকে। তখন ফুলকি ধানুর বিয়েতে মজা করা নিয়ে মন খারাপ করে। ফুলকির বাবাকে পাওয়া যাচ্ছে না এদিকে রোহিত বাড়িতে নেই ফুলকি সবটা একাই সামলাচ্ছে। বিয়েতেও ঠিকঠাক মজা করতে পারছে না। এরপর পরের দিন ধানুর দধিমঙ্গলের সময় ফুলকিকে ডাকতে আসে। ফুলকি ঘুম থেকে উঠে ধানুকে বলে সকালবেলার কোন নিয়ম অনুষ্ঠানে ফুলকি থাকতে পারবে না। ধানু যেন মন খারাপ না করে আর এদিকে যেন সামলে দেয়। ফুলকি বাবার খোঁজ পেয়েছে তাই সেখানেই যাচ্ছে।

আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ইন্ডিয়ান আইডল খ্যাত পবনদীপ রাজন! কি হয়েছে তার?

এরপর ফুলকি পুলিশের সাথে বেরিয়ে পরে বাবাকে উদ্ধার করতে। ওইদিকে বাড়িতে জোর কদমে ধানুর বিয়ের আয়োজন শুরু হয়ে যায়। বিয়ের সন্ধ্যাবেলা ছোট রাণীমা ধানুকে তাদের আশীর্বাদের হার দিতে আসে। তখনই তিনি কায়দা করে ফুলকির কথা জিজ্ঞাসা করেন। আর ধানু খুব সরল মনে ফুলকি যে বাবার খোঁজে গিয়েছে সে কথা বলে দেয়। এই কথা শুনে ছোট রাণীমা চিন্তায় পড়ে যায়। ফুলকি যদি একবার তাদের গোডাউনে পৌঁছে যায় তাহলে সমস্ত সত্যি বেরিয়ে আসবে। আর ধানু জানিয়ে দেয় সে কিছুতেই ফুলকিকে ছাড়া বিয়ের পিঁড়িতে বসবেন না। এর পরের দিন দেখা যায় ফুলকিরা পুলিশ ফোর্স সহ একটি গাড়িকে আটক করে। আর সেখান থেকেই ফুলকি নিজের বাবাকে উদ্ধার করে। রানীমার এত চেষ্টার পরেও আটকানো যায় না ফুলকিকে। এবারে দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button