রুদ্রকে খাঁচায় ভরতে ফুলকির পালটা চাল! শ্মশানেই ঘটলো রুদ্রর চরম সর্বনাশ! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো

ধারাবাহিক (Bengali Serial) হলো সাধারণ মানুষের বেঁচে থাকার অন্যতম রসদ। ধারাবাহিক না থাকলে বিনোদন জগতের (Entertenment) একটা বড় অংশ বাদ পড়ে যায়। কারণ বাড়ির মা, কাকিমারা সারাদিন কাজকর্ম করার পর সন্ধ্যাবেলা থেকেই ধারাবাহিক গুলি দেখার জন্য টেলিভিশনের সামনে বসেন। তাই ধারাবাহিক বিনোদন জগতের একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আর দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে রাজবাড়ীর গোপন রহস্যের সন্ধানে বেরিয়েছে ফুলকি। বড় রাজার মৃত্যুর রহস্য নিয়ে নাড়াঘাটা করছে সে। বড় রানীকে কথা দিয়েছে তার হারিয়ে যাওয়া স্বামী এবং সন্তানকে ফিরিয়ে দেবে ফুলকি। আর সেই জন্যই সমস্ত রহস্যের কিনারা করতে বেরিয়েছে সে। ২৪ বছর আগের পুরনো ধামাচাপা দেওয়া অতীত সামনে চলে আসছে দেখে রাণী মা তো ভীষণ ভয় পেয়ে আছেন। অন্যদিকে রুদ্র রাজবাড়ির আসল উত্তরাধিকারীকে সেই সম্পর্কে খোঁজখবর সমস্ত কিছুই জানে। তাই জন্য ছোট রানীকে ব্ল্যাকমেইল করে জেল থেকে বেরিয়ে এসেছে রুদ্র।
এরই মধ্যে ধারাবাহিকের নতুন প্রোমো সামনে এসেছে। প্রোমোতে দেখানো হচ্ছে ২৪ বছর আগে যেখানে বড় রাজার মৃত্যু দেহ পোড়ানোর কথা ছিল সেখানে খোঁজ নিতে যায় রোহিত ফুলকি। সেখানকার ডোম জানায় ২৪ বছর আগে যে মৃতদেহ পোড়ানো হয়েছিল সেটা বড় রাজার নয়। এই খবর জানতে পেরে তো দারুণ অবাক হয়ে যায় সকলে।
আরও পড়ুনঃ ‘আমরা ক্যামেরার সামনে মিথ্যে বলার জন্য পয়সা পাই!’ সাক্ষাৎকারে বেফাঁ’স রূপা ভট্টাচার্য! কি মিথ্যে বলেছেন তিনি?
তারপরই হঠাৎ দূর থেকে ছদ্দবেশী রুদ্র ফুলকি রোহিতের দিকে তীর ছুঁড়ে মারে। সেই তীর গিয়ে আঘাত করে রোহিত ফুলকিকে। এরপর রুদ্র সেই সুযোগকে কাজে লাগিয়ে চিতায় শুইয়ে দেয় দুজনকে। তারপর যেই না আগুন লাগাতে যাবে রুদ্র অমনি চোখ মেলে তাকায় ফুলকি। আর এই প্রোমো দেখে তো সবাই অবাক। আগামী পর্ব গুলি দেখার জন্য অপেক্ষা করে আছে সকলে।

