ভয়ংকর কান্ড ঘটালো ফুলকি! জীবনের ঝুঁকি নিয়ে ভাঙলো রাজবাড়ির নিয়ম! ফাঁ’স আজকের পর্ব

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় ফুলকি ছোট রাজাবাবু সম্বোধন করে, তার রাজত্বের আরও প্রশংসা করে রাজ বাড়ির গোপন রাস্তার কথা জানতে চায়। রাজবাড়ীর সেই গোপন রাস্তা দেখে তো অবাক হয়ে যায় রোহিত ফুলকি। এরপর ছোট রাজা চলে গেলে ফুলকি রোহিত মিলে ওই গোপন রাস্তা দিয়ে কিভাবে যাওয়া যায় সেটাই দেখতে থাকে। আর ফুলকি একাই সেই রাস্তা দিয়ে যেতে যেতে ঠিক পৌঁছে যায় বড় রানীর ঘরে। প্রথমে ফুলকি রাস্তার হদিশ পাচ্ছিল না। ঠিক কোনভাবে যেতে যেতে দেখে ওই রাস্তায় গিয়ে মিশেছে বড় রানীর ঘরের সাথে।

এদিকে ছোট রানিমা রেগে আছেন ভেবেই জেঠুমনি, জেঠিমা, রোহিতের মা সবাই তাকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু ছোট রানী জানায় ফুলকি তার বাড়ির নিয়ম যেন না ভাঙ্গে। রাজবাড়ীর কিছু নিজস্ব নিয়ম আছে। আর সেই কথা মাথায় রেখে নাচ গানের আয়োজন করা হয়নি। আসলে ছোট রাণী মা তো ফুলকির উপরে ভীষণই অসন্তুষ্ট হয়ে রয়েছে। তারপর সবাই মিলে রোহিত ফুলকির খোঁজ করতে থাকে। আর তখনই রোহিত ফুলকি মিলে বড় রানীকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসে ধানু ও আদিত্যর রিসেপশনের পার্টিতে।
আরও পড়ুনঃ ‘নীল ছবি থুরী নীল সিরিয়াল রাতে দেখতেই ভালো লাগে’- পরিবারের সামনে দেখার অযোগ্য কথা! অ’শ্লীলতায় ভরে গেছে ধারাবাহিকের প্লট!
বড় রানীকে দেখে তো অবাক হয়ে যায় সেখানে উপস্থিত প্রত্যেকে। ছোটরাণী ফুলকির উপর আরো রেগে যেতে থাকে কিন্তু বাকিরা বড় রাণীকে সুস্থ স্বাভাবিক দেখে অবাক হয়ে যায়। কারণ ছোট রানী বলেছিলেন বড় রানী অসুস্থ মানসিকভাবে, কিন্তু তাকে দেখে একেবারেই বোঝা যাচ্ছে না যে তিনি কোন দিক থেকে অসুস্থ। এরপর ধানু ও আদিত্য বড় রানীকে প্রণাম করে তিনিও স্বাভাবিকভাবে দুজনকে আশীর্বাদ করে। ছোট রানী তো বুঝতেই পারে না ফুলকি তার নাকের ডগা দিয়ে কিভাবে বড় রানীকে নিয়ে এলো।
এরপর হৈহৈ করতে করতে কেটে যায় ধানুর রিসেপশন। সবাই মিলে বাড়ি ফেরার সময় ছোট রাণীকে বিদায় জানিয়ে আসে। ফুলকি তার আগে আবারও বড় রানীর ঘরে যায় এবং যাওয়ার সময় ছোট রানীকে বলে যায় ফুলকি আবারও আসবে এ বাড়িতে বড় রানীকে দেখতে, তিনি বারবার করে আসতে বলেছে ফুলকিকে। তাই তিনি বাধা দিতে পারবেন না। আর ফুলকি বড় রানীর কাছে অন্য গোপন রাস্তা দিয়ে গেছে যে রাস্তা স্বয়ং ছোট রাজা বাবু তাকে দেখিয়ে দিয়েছে। তাই ফুলকির জন্য অন্য কারো গায়ে যেন হাত না তোলেন ছোট রানী মা, তাহলে চুপ করে থাকবে না ফুলকি। এদিকে ফুলকিকে পরের দিন নৃসিংহ দেবের মন্দিরে গিয়ে বড় রানী বলে নৃসিংহ দেব তাকে ইঙ্গিত দিয়েছে তার সন্তান এবং স্বামী বেঁচে আছে, ফুলকি তাদের যেন খুঁজে দেয়। ফুলকি কথা দেয় তার সন্তানের এবং স্বামীকে ফিরিয়ে দেবে তার কাছে।

