ফুলকির বাবা নিখোঁজ! তদন্তে উঠে এলো রাজবাড়ির ভয়ংকর রহস্য! শিবু গুন্ডাকে খুঁজে পেতে মরিয়া ফুলকি! ফাঁ’স আজকের পর্ব

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় ফুলকির বাবার নিখোঁজ হওয়ার পর সবাই মিলে খুঁজতে যায় ফুলকির বাবাকে। রাস্তায় যেতে যেতে ফুলকি সমস্ত ঘটনা সবাইকে জানায়। মাঝপথে গিয়ে দেখে ফুলকির বাবার সেই মালের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। গাড়ির ভিতর ফোনটা পাওয়া যায়। কিন্তু ফুলকির বাবা নেই। এবার সবাই মিলে থানায় যায় কমপ্লেন করতে। তখন পুলিশ এই অভিযোগ নিতে অস্বীকার করে। ফুলকি হুমকি দেয় পুলিশকে তখন পুলিশ কিছুতেই এই অভিযোগ নিতে চায় না। ফুলকি ভালো ভাবে বলার পরেও না শুনলে ফুলকি জেঠুকে ফোন করে, আর তিনি ব্যবস্থা করে দেয়।

Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali television, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Phulki New Episode

তারপরই ঠিক সেই সময় সেখানে উপস্থিত হয় ছোট রানীমা। ছোট রাণীমাকে দেখে পুলিশ তো ঘাবড়ে যায়। পুলিশের এই গাফিলতির জন্য রাণীমা ভীষণই রেগে যান। এরপর রাণীমা নিজেই সঙ্গে করে একজন দক্ষ পুলিশ অফিসার নিয়ে আসেন। তাকেই তদন্তের ভার দেওয়া হয়। কিন্তু আসলে রাণীমার পুরোটাই ভরণ। তিনি সামনে যেটা দেখান আসলে তিনি সেটা নন। বাড়ি এসে তিনি নিজের সেক্রেটারিকে বলে দেন এই কেসে নিয়ে যেন বেশি মাথা না ঘামায় ওই পুলিশ।

আর অন্যদিকে রুদ্র ছাড়া পাওয়ার জন্য হাইকোর্টে দ্বারস্থ হবে। সেই মতনই রিকি রুদ্রর জন্য নামি উকিল নিয়ে এসেছে। যে এখনো পর্যন্ত কোনো কেস হারেনি। তিনি সাহায্য করছেন রুদ্রকে। রুদ্র চায় যেভাবেই হোক জেল থেকে বেরোতে। আসলে রুদ্র তো জানতে পেরে গেছে ফুলকির বংশ পরিচয়। তাই রুদ্র এখন মরিয়া হয়ে উঠেছে। তাই উকিলের সাথে সব আলোচনা করে নেন আর রিকিকে টাকার ব্যবস্থা করতে বলে।

আরও পড়ুনঃ পারুলের গায়ে কাচের টুকরো ছুঁড়ে মারলো শিরিন! রেগে গিয়ে শিরিনকে কড়া শাস্তি দিলো রায়ান! তবে কি এটাই পারুল রায়ানের প্রেমের সূত্রপাত?

অন্যদিকে এই খবর জানতে পারে ধানু। ধানু এসে এই খবর বলে লাবণ্য আর ফুলকিকে। তখন ফুলকি ধানুকে বলে যে কোনোভাবেই রুদ্রকে জেল থেকে বের হতে দেওয়া যাবে না। দরকার হলে তারা হাজার বার অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে। রুদ্রর চেয়েও ভালো উকিল নিয়ে আসবে কিন্তু তাও তারা হারবে না। ধানুর সামনে বিয়ে তাই তাকে এইসবের মধ্যে জড়াতে চায় না ফুলকিরা।

Back to top button