পারুলের গায়ে কাচের টুকরো ছুঁড়ে মারলো শিরিন! রেগে গিয়ে শিরিনকে কড়া শাস্তি দিলো রায়ান! তবে কি এটাই পারুল রায়ানের প্রেমের সূত্রপাত?

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

বর্তমানে যেমন ধারাবাহিকে দেখানো হচ্ছে তুর্য রায়ানের দাদুকে এবং তার গোটা পরিবারকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। একের পর এক প্ল্যান করছে বসু পরিবারকে বিপদে ফেলার জন্য। কিন্তু তুর্যর আসল মুখোশ এখনো কেউ ধরতে পারেনি। পারুল তো এখনো তাকে বিশ্বাস করে সব কথা বলছে। তুর্য প্রথমে রায়ানকে টার্গেট করে। কিন্তু রায়ানের কোন ক্ষতি করতে পারে না। তাই জন্য বর্তমানে বসু পরিবারের ছোট ছেলেকে টার্গেট করেছে তুর্য।

বর্তমান টেকনোলজি ব্যবহার করে তুর্য রায়ানের কাকাকে ফাঁসিয়েছে। রায়ানের এক বন্ধুকে গুটি করে তাকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে রায়ানের কাকার দিকে। কিন্তু পারুল রায়ান থাকতে কাকার কোনো ক্ষতি হতে দেবে না তারা। পারুল ঠিকই নিজের বুদ্ধি দিয়ে মনোজিৎকে বাড়ি ফিরিয়ে আনবে বলে কথা দেয়। আর পারুলের এই কাজে পারুলের পাশে দাঁড়ায় রায়ান।

এরই মধ্যে ধারাবাহিকের দুর্ধর্ষ প্রোমো ভিডিও সামনে এসেছে। সামনেই পঁচিশে বৈশাখ। আর সেই উপলক্ষেই ধারাবাহিকের রবি ঠাকুরের জন্মদিন উদযাপন করা হবে। ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে পারুল, রায়ান এবং কলেজের সবাই মিলে রবি ঠাকুরের একটি নাটক ফুটিয়ে তুলবে কলেজের অনুষ্ঠানে। কিন্তু সেখানে পারুল নিজের ভাষাতে রবি ঠাকুরের নাটকের ডায়লগ বলায় শিরিন সহ বাকিরা হেসে ওঠে। তখন পারুল প্রতিবাদ করে ওঠে। আর বলে সে নিজের ভাষাতেই কথা বলছে, রবি ঠাকুর যতটা শিরিনদের ঠিক ততটাই পারুলের।

আরও পড়ুনঃ ‘ইন্ডাস্ট্রিতে দাদাগিরি আর ধারাবাহিকে নোংরামি…কি করে কাজ করব?’ বিস্ফোরক বর্ষীয়ান অভিনেত্রী রত্না ঘোষাল!

আর পারুলের এই কথায় পারুলের পাশে দাঁড়ায় রায়ান এবং শিরিনকে স্পষ্ট জানিয়ে দেয় পারুল নিজের মত করেই এই ডায়লগ বলবে। আর শিরিনের এটা একেবারেই সহ্য করতে পারে না। অনুষ্ঠানের সময় যখন পারুল মঞ্চে নাচ করছিল ঠিক সেই সময় শিরিন সেখানে কাচের টুকরো ছড়িয়ে দেয়। কিন্তু সেটা দেখে ফেলে রায়ান। রায়ান শিরিনকে সাবধান করে দেয় আর বলে পারুল তার অনেক উপকার করেছে তাই পারুলের আর কোন ক্ষতি হতে দেবে না রায়ান। শিরিনের হাতে ঝাঁটা দিয়ে বলে কাচের টুকরো পরিষ্কার করে দিতে। আর ধারাবাহিকের এই দুর্ধর্ষ প্রোমো ভিডিও দেখে দর্শক তো ভীষণ খুশি।

Back to top button