ফুলকির ঘরেই লুকিয়ে খু’নি! নায়িকার বুদ্ধিতেই হল দুইয়ে দুইয়ে চার! ধারাবাহিকের আগামী পর্ব ফাঁ’স!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে রুদ্রর বাড়িতে সকলে মিলে যাওয়ার পর রুদ্র তো প্রথমে তাদের বাড়িতে ঢুকতে দিতেই চায় না। কিন্তু রোহিতরা জোর করে চেপে ধরে রুদ্রকে। ফুলকির লোকবলের সাথে রুদ্র একা পেরে ওঠে না।

এরপর জোর করে ফুলকি রুদ্রর জুতোর ছাপের সঙ্গে তাদের বাড়ির পেয়ারা গাছের তলায় পাওয়া জুতোর ছাপের মিল খুঁজতে থাকে। আর ফুলকি সবাইকেই বলে যে আসল অপরাধী কে সেটা তো সকলেই বুঝতে পারছে। শুধুমাত্র প্রমাণ পাওয়ার অপেক্ষা, সঠিক তথ্য হাতে পেলেই ফুলকি প্রমাণ করে দেবে এই সমস্ত কিছুর পেছনের রুদ্র রয়েছে।
কিন্তু ফুলকিরা কোনো প্রমাণ পায়না তার বাড়ি থেকে। রুদ্র তো আগেই তার জুতো জামা সব পুড়িয়ে দিয়েছে। এদিকে হৈমন্তীকে ফোন করে রুদ্র বলে দেয় যে তার বাড়িতে এসে ফুলকিরা ঝামেলা করেছে। বেশি বাড়াবাড়ি হলে রুদ্র মিডিয়ার কাছে আরো অপমান করবে তার স্বামী এবং মেয়ের। এ কথা শুনে তো জেঠিমা ভীষণ রেগে যায় রোহিতের উপর। এরপর রোহিত রাগের মাথায় বাধ্য হয়েই জানিয়ে দেয় তারা দিল্লিতে গিয়ে তথার মৃত্যু রহস্য তদন্ত করছে। এরপরে ধানু জেঠু এবং লাবণ্যকে ছাড়ানোর ব্যবস্থা করতে থাকে।
আরও পড়ুনঃ মান সম্মান বিসর্জন দিয়ে অনির্বাণের কাছেই ফিরল রাই! আবারো বেছে নিল নির্মম পরাধীনতা! ভালোবাসার কাছে হেরে গেল শিরদাঁড়ার জোর!
ফুলকি আজকের পর্ব
ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হবে সজল ঘোষকে কোথায় গুলি করা হয়েছে সেই সূত্র মেলাতে থাকে ফুলকি। তখনই ফুলকি বলে সজল ঘোষ যখন লাবণ্যর অফিস থেকে বের হচ্ছিল তখনই ফুলকিদের ঘর থেকে বেরিয়ে কেউ সজল ঘোষকে গুলি করে দেয়। রোহিত তখন ফুলকিকে বলে তার মানে তাদের করিডরে এই নির্মম ঘটনা ঘটানো হয়েছে। কিন্তু এবারে এটা প্রমাণ কিভাবে করা যাবে সেটাই দেখার অপেক্ষা।

