মান সম্মান বিসর্জন দিয়ে অনির্বাণের কাছেই ফিরল রাই! আবারো বেছে নিল নির্মম পরাধীনতা! ভালোবাসার কাছে হেরে গেল শিরদাঁড়ার জোর!

ধারাবাহিক (Bengali serial) হলো সাধারণ মানুষের বেঁচে থাকার অন্যতম রসদ। ধারাবাহিক না থাকলে বিনোদন জগতের (Entertenment) একটা বড় অংশ বাদ পড়ে যায়। কারণ বাড়ির মা, কাকিমারা সারাদিন কাজকর্ম করার পর সন্ধ্যাবেলা থেকেই ধারাবাহিক গুলি দেখার জন্য টেলিভিশনের সামনে বসেন। তাই ধারাবাহিক বিনোদন জগতের একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই ধারাবাহিক জগতের একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলে জি বাংলার (Zee Bangla) ‘মিঠিঝোরা’ (Mithijhora) ধারাবাহিক।
মিঠিঝোরা ধারাবাহিকটি দীর্ঘ কয়েক মাস ধরে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে। ধারাবাহিকের বেশিরভাগ চরিত্রগুলি বেশ গুরুত্বপূর্ণ। ধারাবাহিকের রাই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি। তার সঙ্গে জুটি বেঁধেছেন অনির্বাণ অর্থাৎ অভিনেতা সুমন দে। অন্যদিকে রাইয়ের মেজ বোনের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দেবাদৃতা বসু। দেবাদৃতার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা সপ্তর্ষি রায়, তার চরিত্রের নাম শৌর্য। আর ধারাবাহিকে রাইয়ের ছোট বোনের চরিত্র স্রোতের ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রী স্বপ্ননীলা চক্রবর্তীকে অভিনেত্রী বিপরীতে রয়েছেন অভিনেতা মৈনাক ঢোল।
ধারাবাহিকের প্রতিটি চরিত্রই যেমন হোক না কেন রাইয়ের চরিত্র নিয়ে দর্শকদের মনে অনেক অভিযোগ রয়েছে। প্রথম দিন থেকে রাইয়ের চরিত্রটি যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে যত দিন গেছে চরিত্রটি দর্শকের কাছে অসহ্য হয়ে উঠেছে। চরিত্রটিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক ফ্যান পেজের তরফ থেকে রাইকে নিয়ে ট্রোল, সমালোচনা করা হয়েছে।
রাইয়ের সাথে অনির্বাণের দেখা হওয়ার পর থেকে অনির্বাণ রাইকে নানান রকম ভাবে অপমান করেছে। প্রথমত অনির্বাণের অফিসে চুরি হওয়ার পর রাইয়ের উপর চোর অপবাদ দিয়েছে। তারপরেও রাই অনির্বাণকে ক্ষমা করে দিয়েছে।। রাইয়ের সঙ্গে অনির্বাণের সম্পর্ক তৈরি হয়েছে, তারা বিয়ে করেছে। বিয়ের পরেও অনির্বাণের সন্দেহ থামেনি রাইয়ের প্রতি। প্রথমে শৌর্যকে নিয়ে রাইয়ের চরিত্র সম্পর্কে সন্দেহ করে অনির্বাণ। রাইকে বাড়ি থেকে বের করে পর্যন্ত দেয়। তারপরেও রাই অনির্বাণকে ক্ষমা করে দিয়েছিল। যা নিয়ে দর্শকদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে।
আরও পড়ুনঃ ফুলকির হাতেই রুদ্রর মৃ’ত্যুবান! এবারে সবার সামনে আসবে রুদ্রর আসল চেহারা! ধারাবাহিকের আগামী পর্ব ফাঁ’স!
তারপর আবারও রাই অসুস্থ হওয়ার পর তাকে প্রেগনেন্ট ভেবে সন্দেহ করে বের করে দেয় বাড়ি থেকে। এত বড় অপমানের পরেও রাই আবারও ফিরে যায় অনির্বাণের কাছে। আর এবারে তো সব সীমা পার করে গেছিল অনির্বাণ। নিজের স্ত্রীর উপর সন্দেহ করে তাকে ডিভোর্স দিয়ে প্রাক্তন স্ত্রীকে বিয়ে করতে গিয়েছিল। বর্তমানে দেখানো হচ্ছে নিজের ভুল বুঝে আবারও রাইয়ের কাছে ছুটে আসে অনির্বাণ। এবারও যা মনে হচ্ছে রাই ক্ষমা করে দেবে অনির্বাণকে। আর এই দৃশ্য দেখার পর থেকেই রাইকে নিয়ে ট্রোল করছেন নেটিজেনরা। রাইয়ের কোন মান সম্মান নেই, কোন নিজস্বতা নেই বলে অপমান করছে দর্শকেরা।

