মানুষের উপকার করতে গিয়ে এবার নিজে তলিয়ে গেলো ফুলকি! পাকাপাকি ব্যবস্থা করলো রুদ্র!

এই মুহূর্তে জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হচ্ছে সেগুলির মধ্যে দর্শকদের কাছে একটা অন্যতম জায়গা দখল করতে সক্ষম হয়েছে ফুলকি (Phulki)। অন্যান্য বিষয়গুলির পাশাপাশি বিপর্যয়ের সময় মানুষের কি কর্তব্য, সেই দিকেও আলোকপাত করেছে এই ধারাবাহিক।

ইতিমধ্যেই দর্শকরা দেখেছেন, ধুমধাম করে বিয়ে সম্পন্ন হয়েছে ফুলকি আরো রোহিতের। বিয়েটা শেষ হতে না হতেই আবার নতুন বিপর্যয়ের শিকার হয়েছে তারা। ঘূর্ণবাতের গতি ঘুরে যাওয়ায় ভয়ংকর ক্ষতিগ্রস্ত হয়েছে নবাবগঞ্জ এলাকা। অত্যাধিক ঝড় বৃষ্টিতে ভেসে গেছে অনেক ঘর বাড়ি। আশ্রয়হীন হয়ে পড়েছে এলাকার বহু গরিব মানুষ।

ফুলকি আর রোহিত তার সমস্ত দলবল নিয়ে চেষ্টা করে চলেছে এই বিপদ থেকে গরিব মানুষগুলোকে বাঁচানোর। এমন সময় জননেত্রী হওয়ার বাহানা দিয়ে কারোর কোন কথা না শুনে ঈশিতা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। যাওয়ার আগে সে বলে যায়, গরিব মানুষের পাশে দাঁড়াতে যাচ্ছে ঈশিতা। কিন্তু এই কথাটা ফুলকির বিশ্বাস হয় না। সেই সময় আর এই উটকো একটা বিষয় নিয়ে ভাবনা চিন্তা করার সময় নেই বলে ফুলকি এই চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলে দেয়।

আশ্রয়হীন মানুষদের আশ্রয় হলো রায়চৌধুরী বাড়ি

এদিকে যারা আশ্রয়হীন হয়ে পড়েছে তাদের মুখে অন্ন তুলে দিতে রোহিত আর ফুলকি চলে যায় তাদের সুপার স্টোরে। তাদের উদ্দেশ্য সেখান থেকে চাল ডালের এবং আনুষঙ্গিক খাবারদাবারের প্যাকেট এনে গরীব মানুষের হাতে তুলে দেওয়া। সেটা করতে গেয়ে কুমিরের মুখে পড়ে ফুলকি। সব সব জায়গা জলে ভরে যাওয়ার সুপার স্টোরে কুমির ঢুকে পড়ে। আসন্ন মৃত্যুর হাত থেকে তাকে রক্ষা করে রোহিত।

আরো পড়ুন: মিঠিঝোড়ার হাত ধরেই জি বাংলার স্লট ফিরবে! ভক্তদের আশা কি পূরণ করতে পারবে রাই অনির্বাণ?

গরিব মানুষদের খাওয়ানোর ব্যবস্থা করে দিলো ফুলকি

বিরোধী দলের কর্মীরা এসে রোহিতের জেঠুমনিকে বলে, এই বিপদের দিনে তারা গরিব মানুষদের জন্য কি যে ব্যবস্থা নিচ্ছে সেটা চোখেই দেখা যাচ্ছে না। স্কুল বাড়ি জলে ডুবে যাচ্ছে। সেখানে গরিব মানুষরা কিভাবে থাকবে। এমন সময় ফুলকি বলে, কিছু মানুষকে যদি তাদের বাড়িতে এনে রাখা যায় তাহলে তো অনেকটা সমস্যার সমাধান হয়। তার কথাটাকে মেনে নিয়ে জেঠুমনি আশ্রয়হীন মানুষদের তাদের বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করে ফেলে। একা করে সবাই চলে আসে তাদের বাড়িতে। ফুলকি ঠাকুরের কাছে প্রার্থনা করে, যারা ঘরবাড়ি সব হারিয়েছে তারা যেন আবার সবকিছু ফিরে পায়।

Back to top button