গাঁইয়া থেকে শহুরে হয়ে উঠলো ফুলকি! খুব তাড়াতাড়ি নতুন রূপে রোহিতের জীবনে ফিরছে সে!

প্রয়োজনে মাঝেমধ্যে মানুষকে নিজের বাহ্যিক খোলসটা বদলে ফেলতে হয়। তবে তাতে অভ্যন্তরীণ মানুষটা পাল্টে যায় না। এইবার খুব তাড়াতাড়ি নিজের বাহ্যিক আবরণ পরিবর্তন করে নতুন রূপে রোহিতের জীবনে ফিরতে চলেছে বর্তমানে জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত ফুলকি (Phulki) ধারাবাহিকের নায়িকা। এই ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী দিব্যানি মন্ডল। এই ধারাবাহিকের নায়ক রোহিতের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা অভিষেক বসু।

May be an image of 1 person, jewellery and text that says "STUDIOD STUI"

বিগত সপ্তাহের টিআরপি (TRP) তালিকা অনুযায়ী এই ধারাবাহিকটি এই মুহূর্তে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। কয়েক সপ্তাহ আগে পরপর দুই থেকে তিন সপ্তাহ টিআরপি টপার হয়েছিল এই ধারাবাহিক। যতদিন এগোচ্ছে তত বেশি করে আকর্ষণীয়তা বৃদ্ধি পাচ্ছে এই ধারাবাহিকের। ফুলকির ছেলেমানুষি এবং বুদ্ধিদীপ্ত কাজকর্ম উভয় মিলেমিশে দর্শকদের এক দারুন বিনোদন উপহার দিচ্ছে। এইবার অনেক বড় চমক অপেক্ষা করছে ফুলকি ধারাবাহিকের দর্শকদের জন্য।

IPL affects the ratings of Bangla serials as Phulki slips from the top position

এই মুহূর্তে ধারাবাহিকের গল্প অনুযায়ী, বিয়ের আনন্দ ভুলে গিয়ে এখন ধারাবাহিকের নায়ক নায়িকা অর্থাৎ ফুলকি আর রোহিত গরীব দুর্দশাগ্রস্থ মানুষদের সাহায্য করতে ব্যস্ত। হঠাৎ করে ঘূর্ণিঝড়ের গতি এবং অভিমুখ ঘুরে যাওয়ায় জলে ভেসে যাচ্ছে নবাবগঞ্জ এলাকা। আর তার সাথে ভেসে যাচ্ছে এলাকার মানুষ এবং তাদের ঘরবাড়ি। সেই সমস্ত মানুষদের জায়গা করে দিয়েছে ফুলকি। তাদেরকে আবার সবকিছু ফিরিয়ে দেওয়াই ফুলকির বর্তমান লক্ষ্য।

আরো পড়ুন: হঠাৎ করে সব শেষ! প্রিয়জনকে হারিয়ে ফেললেন জনপ্রিয় গায়িকা উষা উত্থুপ!

তবে এই সাহায্য করতে গিয়েই জলের তোড়ে নিজেও ভেসে যেতে চলেছে ধারাবাহিকের নায়িকা ফুলকি। এমনটাই দেখানো হয়েছে কিছুদিন আগে প্রকাশিত প্রচার ভিডিওতে। এখন প্রশ্ন হচ্ছে, তবে কি অন্যান্য ধারাবাহিকের মতন আবারো নতুন রূপে ফিরবে সে? পূর্বের সমস্ত স্মৃতিও কি হারিয়ে ফেলবে ফুলকি? কিছুদিন ধরে টলিপাড়ায় ঘুরে বেড়াচ্ছে এই গুঞ্জন। তবে আসলেই কী এটাই হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্ব গুলিতে?

নতুন রূপে ফিরছে ফুলকি

যতদূর জানা যাচ্ছে এমন কিছুই ঘটবে না। নবাবগঞ্জের দুর্দশাগ্রস্থ মানুষদের সাহায্য করার পাশাপাশি ফুলকি নিজেকেও সুস্থ রাখবে। কারণ সে যদি ভালো না থাকে তাহলে শালিনী আবার অন্ধকারের মতন তার স্যারকে অর্থাৎ রোহিতকে গ্রাস করবে। তাই আজকের ফুলকি হয়েই রোহিতের জীবন আলোকিত করবে সে। অর্থাৎ ফুলকির কোন পরিবর্তন হবে না পাশাপাশি ফুলকি ধারাবাহিক ছেড়েও যাবে না। কারণ দর্শকরা মোটেই চান না ফুলকি রোহিতের এমন সুন্দর রসায়ন গড়ে ওঠার পর হঠাৎ করেই সবটা ভেঙ্গে যাক।

Back to top button