দিল্লিতেই ফুলকির চরম সর্বনাশ করবে রুদ্র! শাকচুন্নি ম্যাডামের সমস্ত পরিকল্পনা জেনে গেলো ফুলকি

যত দিন যাচ্ছে জমে উঠছে জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki)। শুরু থেকেই দর্শকদের মন মাতিয়ে রেখেছে এই ধারাবাহিকের নবাগতা নায়িকা দিব্যানি মন্ডল। প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকায় নতুন চমক আনছে ফুলকি। চলতি সপ্তাহে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব।

বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, রোহিতের মা অর্থাৎ অরুণাকে ফুলকি কথা দেয়, সে ছন্দকের মতন রোহিতকেও নিষ্কলঙ্ক প্রমাণিত করবে। সে প্রমাণ করে দেবে রোহিত সেই দিন কোন নিষিদ্ধ দ্রব্য খায়নি। আর এটা শোনার পর থেকেই বেশ ভয় পেয়ে গিয়েছে রুদ্র। কারণ রোহিতের জীবনটা নষ্ট করে দেওয়ার পিছনে সবথেকে বড় ভূমিকা পালন করেছিল সে নিজে।

ফুলকি আজকের পর্ব ২৫ মে (Phulki Today Episode 25 may)

দিল্লি যাবার সুযোগ পেলো ফুলকি

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, রোহিতকে নির্দোষ প্রমাণ করতে গেলে দিল্লিতে যেতে হবে ফুলকিকে। সেই নিয়েই ভাবনা চিন্তা করছিল সে। হঠাৎ করে তার কাছে এই সুযোগটা চলে আসে। খেলার সূত্রে দিল্লি থেকে ডাক পায়ে ফুলকি। কিন্তু রোহিত কিছুতেই ফুলকির সাথে যেতে চায়না কারণ ওই দিল্লিতেই তার সমস্ত জীবনটা নষ্ট হয়ে গিয়েছিল এক ঝটকায়।

তখন বাড়ির প্রত্যেকে ফুলকির সাথে যাওয়ার জন্য রোহিতকে রাজি করাতে থাকে। অবশেষে রোহিত রাজি হয় তবে সে বলে, আগে ফুলকিকে কথা দিতে হবে সে শুধুমাত্র ওখানে খেলতে যাবে। আর কোন গোয়েন্দাগিরি সে করবে না। ফুলকি বলে সে প্রথমে মন দিয়ে খেলবে তারপর যা করার করবে। এরপর ধানু তমাল পিয়াল প্রত্যেকে ফুলকি আর রহিতের সাথে দিল্লি যাওয়ার পরিকল্পনা করে।

আরও পড়ুন: ইশার সাথে হাত মিলিয়ে ভয়ংকর কান্ড ঘটালো সুইটি! ইশার নোংরা ষড়যন্ত্রের শিকার হলো প্রিজনের মেয়ে পুঁটি!

শালিনীর সব কথা শুনে নিলো ফুলকি

ফুলকি আর রোহিত লাবুকেও সাথে করে নিয়ে যায়। মনে মনে রাগ হলেও মুখে কিছু বলতে পারেনা রুদ্র। এদিকে রুদ্রর কথা মতো শালিনীও যাচ্ছে রোহিতের পিছু পিছু। সেখানে গিয়ে পৌঁছতেই শালিনী রুদ্রকে ফোন করে আর কখন কি কিভাবে করবে তার পরিকল্পনা করে যার কিছুটা শুনতে পায় ফুলকি। বুঝা যায় এখানে শালিনীকে বেশ চোখে চোখে রাখতে হবে।

 

Back to top button