ইশার সাথে হাত মিলিয়ে ভয়ংকর কান্ড ঘটালো সুইটি! ইশার নোংরা ষড়যন্ত্রের শিকার হলো প্রিজনের মেয়ে পুঁটি!

আরো একবার জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Fuler Modhu) ধারাবাহিকের দত্ত পরিবারের মাথার উপর নেমে এলো এক দারুন ঝড়। ইশার ষড়যন্ত্রে তেল অগোছালো হয়ে গেল সৃজনের জীবন। তবে এইবার খুব তাড়াতাড়ি ফিরতে চলেছে পর্ণার স্মৃতিশক্তি। সেই দিকেই এগিয়ে যাচ্ছে ধারাবাহিকের গল্প। চলতি সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম স্থানে অবস্থান করছে এই ধারাবাহিকের নাম।
বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা ঠিক করে সবাইকে নিয়ে শরীর চর্চা করবে। কারণ বয়স বাড়ার সাথে সাথে নিজের শরীরের খেয়াল রাখা অত্যন্ত জরুরি। তাই সকাল বেলা সবাইকে নিয়ে প্রাত ভ্রমণে যাওয়ার সিদ্ধান্ত নেয় ধারাবাহিকের নায়িকা। আর এই বিষয়টাকে কাজে লাগিয়েই এক ভয়ঙ্কর পরিকল্পনা করে ফেলে পর্ণার সব থেকে বড় শত্রু ইশা।
নিম ফুলের মধু আজকের পর্ব ২৫ মে (Neem Phuler Modhu Today Episode 25 may)
শরীর চর্চায় বেরিয়ে পড়লো দত্ত বাড়ি
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, পর্ণা আর সৃজন মিলে সবার জন্য কেডস কিনে আনে। সকাল হতেই সবাই প্রস্তুত হয়ে যায় শরীর চর্চার জন্য। পর্ণার কথা অনুযায়ী, সবাই মিলে বেরিয়ে পড়ে মর্নিংওয়াকে। এত সকাল সকাল উঠে পর্ণার কথা মত শরীর চর্চা করতে যাওয়ায় উদ্যোগ প্রকাশ করায় মৌমিতার ওপর সন্দেহ হয় জেঠির।
ইশা সুইটিকে ফোন করে বলে, “শোনো তোমাকে একটা কাজ করতে হবে। সবাইকে ব্যস্ত রাখতে হবে। এমন কিছু করতে হবে যাতে সবার নজর তোমার দিকে ঘুরে যায়। বা কিছুক্ষণের জন্য সৃজন আর পর্ণাকে অন্যমনস্ক করতে হবে।” সুইটি বলে, সে যেমনটা বললো ঠিক তেমনটাই কাজ হবে। এই বলে ইচ্ছে করে সে পর্ণাকে তার সঙ্গে দৌড় প্রতিযোগিতায় নামতে। আর তারপর ইচ্ছে করে নিজেই অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে বাড়ির প্রত্যেকের নজর তার ওপর থাকে আর ঠিক সেই সময় পুঁটিকে সেখান থেকে অ’প’হ’র’ণ করে কয়েকজন ব্যক্তি।
আরও পড়ুন: রত্নাপ্রিয়াকে এখনও অনেক কিছুই শিখতে হবে…’, নবাগতা অভিনেত্রীর অভিনয় নিয়ে বিস্ফোরক অভিনেত্রী অঞ্জনা বসু
ইশার চক্রান্তের শিকার হল পুঁটি
হঠাৎ করেই রুচিরা খেয়াল করে পুঁটি মাঠে নেই। সবাই তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এসে জানতে পারে বাচ্চাটা বাড়িতেও আসেনি। কিছুক্ষণ বাদেই সৃজন এর কাছে একটা অচেনা ব্যক্তির ফোন আসে। সেখানে সৃজন এর কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। এবার সবটাই পরিষ্কার হয়ে যায় পর্ণার কাছে। সে বুঝে যায় যখন তারা ব্যস্ত হয়ে পড়েছিল সুইটিকে নিয়ে ঠিক তখনই ওই বুড়ো লোকগুলো পুঁটিকে তুলে নিয়ে চলে গেছে।

