জানা গেল ‘রামপ্রসাদে’র টাইম স্লট! তবে কি এবার বন্ধ হয়ে গেল ফড়িং এর গল্প? টিআরপি কম থাকার ফলেই কি এই সিদ্ধান্ত?

স্টার জলসার পর্দায় পরপর আসছে বহু নতুন ধারাবাহিক তার মধ্যে অন্যতম হলো ‘রামপ্রসাদ’। এই আধ্যাত্মিক ধারাবাহিকের মধ্যে দিয়েই আরো একবার টিভির পর্দায় ফিরতে চলেছেন জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। তার ফেরার খবর সামনে আসতেই রীতিমতো হইচই পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়াতে। তার ভক্তরা বেজায় খুশি হয়েছিল সব্যসাচী আরো একবার অভিনয় ফিরছেন শুনে।

কিন্তু খবর সামনে এলেও বহুদিন পর চ্যানেলের পক্ষ থেকে রামপ্রসাদের প্রোমো সামনে আনা হয়। আর সেখানে দেখা যায় সব্যসাচীকে কাস্ট করা হয়েছে সাধক রামপ্রসাদের ভূমিকায় এবং মা কালীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী পায়েল দে। দুটো গুরুত্বপূর্ণ চরিত্রেই প্রিয় অভিনেতা অভিনেত্রীকে অভিনয় করতে দেখে দর্শকরা খুব খুশি হয়ে গিয়েছিল। সেই সঙ্গে একথাও সকলে সোশ্যাল মিডিয়ায় বলেছিল যে দুই অভিনেতা অভিনেত্রীকেই এই ধরনের চরিত্রে অভিনয় করতে দেখতে ভালোবাসে দর্শক।

প্রসঙ্গত এর আগেও সব্যসাচীকে দেখা গেছে আধ্যাত্মিক ধারাবাহিকে সাধক চরিত্রে। প্রসঙ্গত স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মহাপীঠ তারাপীঠে’ ‘সাধক বামাক্ষ্যাপা’র চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা। এবং পায়েল দে এমনিতেই বাংলা টেলিভিশনের দর্শকের কাছে ‘সতী’ বা ‘দুর্গা’ নামে পরিচিত। কারণ তাকে এই দুটি চরিত্রে দর্শক দেখেছে আর অগাধ জনপ্রিয়তা দিয়েছে।

তাই শুরুর আগেই যে এই ধারাবাহিক নিয়ে দর্শকমহলে ভালই হইচই পড়ে গেছে তা বলাই বাহুল্য। তবে প্রোমো সামনে আসলেও এখনো পর্যন্ত কোন সল্টে এই ধারাবাহিক দেবে সে কথা চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়নি। তবে অনেকেই মনে করছে যেহেতু বিগ বাজেটের সিরিয়াল হতে চলেছে এটি। তাই এটিকে দেওয়া হবে প্রাইম টাইমে। তবে এই ধারাবাহিক শুরু হলে পুরনো যে কোনো একটি ধারাবাহিক বন্ধ হতে পারে সেই আশঙ্কাও করছে দর্শকরা।

তবে এরই মধ্যে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, সুরিন্দর ফিল্মসকে রামপ্রসাদের সময় জানানো হয়েছে। এমনকি সপ্তাহে ক’দিন এই ধারাবাহিক সম্প্রচারিত হবে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে প্রোডাকশন হাউজকে চ্যানেলের তরফ থেকে। শোনা যাচ্ছে ২৭ শে ফেব্রুয়ারি থেকে স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হবে ‘রামপ্রসাদ’ সন্ধ্যা সাড়ে ৬টার স্লটে এবং সপ্তাহে ৭ দিন দেখানো হবে এই ধারাবাহিক। তবে যদি এই খবর সঠিক হয় তাহলে আলতাফড়িং এর ওপর আবার কোপ পড়তে চলেছে। তবে এটা পরবর্তী দিনেই জানা যাবে কী হতে চলেছে!

Back to top button