জলসাকে টাইট দিতে গিয়ে টিআরপিতে ডুবে গেল জি বাংলা! পুরনো মেগার কাছে হেরে ভূত জি বাংলা!

বর্তমানে বাংলা টেলিভিশন (Bengali Television) জগতে যে চ্যানেলগুলি দর্শকদের অত্যন্ত প্রিয় তার মধ্যে অন্যতম হচ্ছে স্টার জলসা (Star jalsha) এবং জি বাংলা (Zee Bangla)। এই দুই চ্যানেলের মাঝে সর্বক্ষণ চলতেই থাকে হাড্ডাহাড্ডি লড়াই। কোন সপ্তাহে জিতে যায় স্টার জলসা আবার কোন সপ্তাহে জয় হয় জি বাংলার। কিন্তু চলতি সপ্তাহে জলসার ১০ বছরে পুরনো ধারাবাহিকের সাথে লড়াই করতে গিয়ে নাকানি চোবানি খেল জি বাংলা।

জি বাংলা দুপুরের স্লটে এনেছে নতুন দুটি গল্প একটি কাজল নদীর জলে (Kajol Nodir Jole) অপরটি হল অমর সঙ্গী(Amar sangi)। এই দুই ধারাবাহিকের কাস্টিংও এক কথায় সুপারহিট। কিন্তু তা সত্ত্বেও স্টার জলসার বধূবরণ এর কাছে হেরে যাচ্ছে এই ধারাবাহিক। জলসার পুরনো ধারাবাহিকগুলির ওপর রাজ করার জন্যই আনা হয় এই দুই নতুন ধারাবাহিক। কিন্তু এভাবে খেলা ঘুরে যাবে সেটা হয়তো ভাবতেও পারেনি চ্যানেল কর্তৃপক্ষ।

একা বধূবরণ‌ই জি বাংলার চার প্রতিপক্ষকে হারিয়ে দিচ্ছে। অর্থাৎ জলসার পুরনো সুপারহিট ধারাবাহিকগুলি মানুষের মনে এমন ভাবে জায়গা তৈরি করেছে যে তার সামনে অন্য কোন নতুন ধারাবাহিক ধোপে টিকছে না। জি বাংলার নতুন সিরিয়াল এবং ডাবিং সিরিয়াল (ভালোবাসার লুকোচুরি ও বিধিলিপি) হেরে যাচ্ছে স্টার জলসার বহু পুরোনো ধারাবাহিক বধূবরণের কাছে। গ্যাপ রীতিমতো রয়ে যাচ্ছে ১.৩। বধূবরণ যেখানে ১.৮ । প্রতিপক্ষ ধারাবাহিক লুকোচুরি সেখানে ০.৫। এরপর জি বাংলার অপর জনপ্রিয় ধারাবাহিক রানী রাসমণি হেরে যাচ্ছে স্টার জলসার জল নুপূ্রের কাছে।

অন্যদিকে প্রথম পাঁচেও একেবারে রাজ করছে স্টার জলসা। নিজেকে সত্যি করেই স্টার হিসেবে প্রমাণ করে দিল এই চ্যানেল। বেঙ্গল টপার ধারাবাহিকের শিরোপা ছিনিয়ে নিল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কথা। নিম ফুলের মধু, ফুলকিকে টেক্কা দিয়ে বাজিমাত করল স্টার জলসার কথা ৭.৪ পেয়ে। এরপর বঙ্গ সেরা দ্বিতীয় ধারাবাহিকের জায়গাতেও স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গীতা এলএলবি। টিআরপি রেটিং ৬.৬। বঙ্গ সেরা তৃতীয় ধারাবাহিক হয়েছে স্টার জলসার উড়ান। উড়ানের টিআরপি ৬.৩।

এরমধ্যে জি বাংলার সান্তনা বলতে ফুলকি ও গীতার সাথে যৌথভাবে দ্বিতীয় হয়েছে আর জি বাংলার কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক পেয়েছে ৫ ম স্থান। অন্যদিকে দুপুর ১২ টা থেকে বিকেল ৫টা অবধি সমস্ত স্লটেই স্টারের টিআরপি রেটিং যথেষ্ট ভালো। এই নিয়ে রীতিমতো ট্রোলিং শুরু হয়েছে। সবাই বলছেন যে, জি বাংলার ফ্যানদের উচিত নয় স্টার জলসার সিরিয়ালের সাথে নিজেদের তুলনা করা।

আরও পড়ুন: টলিপাড়ায় আবার‌ও বিচ্ছেদের গুঞ্জন! ভাঙনের মুখে জনপ্রিয় নায়িকার দাম্পত্য জীবন!

এক ধাপ এগিয়ে কেউ আবার বলছেন যে,“জিয়ের বস্তা পচা গল্প আর নয়, জলসাকে বেশি পছন্দ করছে দর্শক!আজকের টিআরপি তালিকা তার জলজ্যান্ত প্রমাণ” তবে জি বাংলার ফ্যানরা বলছেন যে, এক মাঘে শীত যায় না,এখন‌ও অমর সঙ্গী এবং কাজল নদীর জলেতে সেরকম ট্র্যাক আসেনি তবে সেরকম ট্র্যাক এলেই গল্প ঘুরে যাবে বলে আশাবাদী জি দর্শক।

Back to top button