বাবা মেয়ের সুন্দর অটুট বন্ধন! একে অপরের আসল পরিচয় না জেনেও সূর্য এবং রুপার মিষ্টি বন্ধন দেখে মুগ্ধ হচ্ছে দর্শকমহল, আসন্ন পর্ব দেখতে উদ্যোগী দর্শক

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক হল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী স্বস্তিকা ঘোষ এবং অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে। ধারাবাহিকের সূর্য দীপার জুটি দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয় তবে বর্তমানে তাদের দুই যমজ মেয়ের সোনা এবং রুপা দর্শকের কাছে আরো বেশি ভালোবাসার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। এই দুই খুদে শিল্পীর কারণেই এখন দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে দাঁড়িয়েছে অনুরাগের ছোঁয়া।
তবে দুই শিল্পী শুধু নয় গল্পে এত সুন্দর করে সোনা রুপার সঙ্গে সূর্য দীপার সম্পর্ক দেখানো হচ্ছে যা দেখে মুগ্ধ হচ্ছে সকলে। প্রসঙ্গত গল্প অনুযায়ী এখনো সোনা তার মায়ের পরিচয় এবং রুপা তার বাবার পরিচয় জানে না কিন্তু তা সত্ত্বেও রুপার সঙ্গে এত সুন্দর ভাবে মিশে গেছে সূর্য যা দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে দর্শকদের। এর আগের এপিসোডে দেখা গিয়েছিল সোনাকে একেবারে আগলে রেখেছে সূর্য এবং দীপা। যেখানে দীপা জানে সোনা হল মিশকা এবং সূর্যর মেয়ে, তা সত্ত্বেও সে সোনার শরীর খারাপের সময় তাকে একদম মায়ের মতো আগলে রেখেছে। যা দেখে দীপার চরিত্রটির অত্যন্ত প্রশংসা করেছিল দর্শকরা।
তবে এবার সূর্য এবং রুপার সুন্দর মিষ্টি সম্পর্কের প্রশংসা হতে দেখা গেল দর্শক মহলে। প্রসঙ্গত সম্প্রতি একটি পর্বে দেখা যাবে দীপা শিবের মাথায় জল ঢালতে গেছে শিবরাত্রির ব্রত পালন করতে আর সেখানেই সূর্যও তার মেডিকেল ক্যাম্পের জন্য গিয়েছে। আর ঘটনাচক্রের সূর্যর মাথায় দীপার ঘটির থেকে জল পড়ে যায়। আর তখনই সূর্যর মাথা পুরো ভিজে যায়। সেখানে তার পাশে দাঁড়িয়ে ছিল রুপা সে ছুটে যায় এবং একটা তোয়ালে নিয়ে এসে সূর্যকে দেয়। আর বলে যে তাড়াতাড়ি মাথাটা মুছে নিতে না হলে ঠান্ডা লেগে যাবে।

এরপর তাকে নিচু হতে বলে নিজেই তোয়ালে দিয়ে সুন্দর করে তার মাথা মুছে দেয়। তারপর দেখা যায় সূর্যের কাছ থেকে তার স্টেথোস্কোপটা চেয়ে সূর্যের বুকে রেখে দেখে যে কোনভাবে তার জ্বর এসছে কিনা। এই দেখে সূর্য তাকে আদরে আহ্লাদে ভরিয়ে দেয়, তারপরেই কোলে তুলে দেয়। বাবা মেয়ের এত সুন্দর বন্ধন দেখে মুগ্ধ হয়ে গেছে সকলে। অনেকেই বলছে যে সূর্য জানেনা যে সে আসলে তার নিজের মেয়ে কিন্তু তা সত্ত্বেও একে অপরের প্রতি কী সুন্দর অগাত টান যা দুজনে মিলে ফুটিয়ে তুলছে টিভির পর্দাতে। সূর্যর সঙ্গে রুপার বন্ডিং নিয়ে এর আগেও দর্শকরা কথা বলেছে তবে এবার আরো বেশি করে তাদেরকে পছন্দ করছে।
পরবর্তী দিনে তারা দার্জিলিং বেড়াতে যেতে চলেছে একসঙ্গে। যার ফলে আরও এমন সুন্দর সুন্দর মুহূর্ত দেখতে পাবে সকলে। একদিকে দীপার সঙ্গে সোনার মা মেয়ের সম্পর্ক না জেনেই তারা একে অপরের সঙ্গে ভালোবাসায় বাঁধা পড়ছে। আর অন্যদিকে সূর্য রুপা তারাও বাবা মেয়ের অসাধারণ মিষ্টি একটা সম্পর্কে নিজের অজান্তেই জড়িয়ে পড়ছে। আর এই সম্পর্ক গুলো যেন খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যায় আর সকলে তাদের একে অপরের আসল পরিচয় জানতে পারে এই অপেক্ষাতেই বসে রয়েছে দর্শক। তাদের আবেদন যত তাড়াতাড়ি সম্ভব সূর্য দীপাকে এক করে সোনা রুপা যেন তাদের বাবা-মাকে একসাথে পায়। এবার সেটাই দেখার কবে তারা এই দৃশ্য দেখতে পায়!

