নাচে-গানে কৌশাম্বীর আইবুড়ো ভাত ফুলকির মেকআপ রুমে, জানুন মেনুতে কী কী আছে?

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ (Mithai)। ধারাবাহিকের সেট থেকেই প্রেম জমে ক্ষীর ‘উচ্ছেবাবু’ অভিনেতা আদৃত রায় (Adrit Roy) এবং নন্দা ওরফে উচ্ছেবাবুর দিদিয়া অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর (Kaushambi Chakraborty)। গল্পে তাঁরা ছিলেন পিসতুতো ভাইবোন। সেই অনস্ক্রিন দিদিয়াই এখন আদৃতের স্বপ্ন সুন্দরী। শীঘ্রই চার হাত এক করতে চলেছেন তাঁরা।
ফুলকির সেটে ধুমধাম করে পালন হল কৌশাম্বীর আইবুড়ো ভাত। এদিন মেকআপ রুমে উপস্থিত ছিল গোটা ফুলকি টিম। যোগদান করেছিলেন অভিনেতা-অভিনেত্রী থেকে কলাকুশলীরা সকলে। সাবেক বাঙালি রীতি মেনে পালন করা হয় আইবুড়ো ভাত। তবে মেনুতে ছিল চাইনিজ।
কী কী আয়োজন ছিল অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর আইবুড়ো ভাতের মেনুতে?
কৌশাম্বীর থালায় এদিন দেখা মেলে, চিকেন হাক্কা নুডলস, ডায়মন্ড শেপড ফিসফ্রাই, ড্রাই চিলি চিকেন, পায়েস, দই আর সন্দেশ। সকলে মিলে মজায় মজায় সেলিব্রেট করা হয় কৌশাম্বী চক্রবর্তীর আইবুড়ো ভাতের অনুষ্ঠান। ফুলকির নায়ক রোহিত ওরফে অভিষেক বোস এদিন প্রথম আশীর্বাদ করে ভাত তুলে দেয় কৌশাম্বীর মুখে।
View this post on Instagram
কৌশাম্বীর আইবুড়ো ভাতে কী করলেন রোহিত-ফুলকি?
ক্যামেরার পিছন থেকে একজন আবার বলে ওঠেন যিনি আইবুড়ো ভাতের থালা থেকে সবার আগে ভাত খায়, তার নাকি আগে বিয়ে হয়। বলা বাহুল্য, মজার ছলে সকলে অভিষেকের বিয়ের দিকেই ইঙ্গিত করছিলেন। এদিন ধারাবাহিকের নায়িকা ফুলকি অর্থাৎ দিব্যাণী মন্ডলও অংশগ্রহণ করেন নানা আচার অনুষ্ঠানে।
আরও পড়ুন: পর্ণাকে জব্দ করতে ফের নতুন চাল চললো ইশা! দত্ত বাড়িতে পা রাখতেই সুইটির জন্য অন্য বেবস্থা করলো পর্ণা!
প্রসঙ্গত আজ যে স্টুডিওতে ফুলকির সেট, সেই স্টুডিওতে এককালে হইহই করে শুটিং হত রেকর্ড ব্রেকিং বেঙ্গল টপার মিঠাইয়ের। ধারাবাহিকের শুটিং চলাকালীন কৌশাম্বীর পরিচয় হয় আদৃতের সঙ্গে। সেট থেকে প্রেম ও পরবর্তীতে প্রণয়। ধারাবাহিকে আদৃতের দিদিয়ার ভূমিকায় অভিনয় করতেন কৌশাম্বী। তাই তাঁদের সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি। তবে সব কটাক্ষ, সমালোচনা উপেক্ষা করে ৯ই মে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন আদৃত ও কৌশাম্বী।
View this post on Instagram

