পালাতে গিয়েই সর্বনাশ! দুই বোনের হাতে জব্দ হলো রুদ্র! শয়তান জামাইবাবুর সঙ্গে কি করতে চলেছে ফুলকি? ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় রোহিত ফুলকি সবাই মিলে রুদ্র যে অন্যায়টা করেছে সেটা তো বুঝতেই পারে। কিন্তু এই সব কিছুর পেছনে আরো একজন রয়েছে। সেগুলোর প্রমাণ ফুলকিদের কাছে নেই। তাই ফুলকি সরাসরি ঈশিতাকে ডেকে এনে তাকে জেরা করতে থাকে। ঈশিতা জেরার মুখে পড়ে প্রথমে ঘাবড়ে যায়। এরপর ফুলকি ঈশিতাকে সরাসরি জিজ্ঞাসা করে সে কেন ধানুর ঘরে ঢুকে ছিল? চুলের স্যাম্পল নিতে কিনা?

Bengali serial

ঈশিতা তো গোটা বিষয়টা এড়িয়ে যেতে চায়। কিন্তু ফুলকি তো ঈশিতাকে সন্দেহ করে। ঈশিতা বারবার নিজেকে নির্দোষ প্রমাণ করতে চায়। তমাল রোহিত সবাই ঈশিতাকে সন্দেহ করে। ফুলকি রোহিতকে আগে বলেনি যে ঈশিতা ধানুর ঘরে ঢুকেছিল সবার চোখের আড়ালে। এই কথাটা শোনার পর তো সবার আরও বেশি করে সন্দেহ তৈরি হয়। কিন্তু ফুলকি মনে মনে ঠিক করে নেয় যে চুনো পুঁটিদের ধরে আর কোনো লাভ হবে না সরাসরি রাঘব বোয়ালকে ধরতে হবে।

অন্যদিকে রুদ্র ফুলকিকে বিপদে ফেলার জন্য হাসপাতাল থেকে নিজেকে সরিয়ে নেয়। যাতে সবাই রুদ্রকে খুঁজতে থাকে আর রুদ্র সবার চোখের আড়ালে ফুলকির ক্ষতি করতে পারে। এই খবর লাবুকে ফোন করে জানায় তার মা। এই খবর শুনে তো সকলেই অবাক হয়ে যায়। এই অবস্থায় রুদ্র কোথায় যেতে পারে।

আরও পড়ুনঃ ছোট করে কাটা চুল, চোখে মুখে অসুস্থতার ছাপ! মলিন হয়ে গিয়েছে হাসি! কেমন আছেন অভিনেত্রী মিঠু চক্রবর্তী?

অন্যদিকে ফুলকি তো নতুন বিপদের ইঙ্গিত পেয়ে ভয়ে পেয়ে যায়। রুদ্র নিজেকে আড়াল করে নিয়েছে তার মানে নিশ্চয়ই রুদ্র আরও বড় কোনো ষড়যন্ত্র করবে। এদিকে দেখা যায় রুদ্র যখন হাসপাতাল থেকে সবার চোখের আড়ালে পালাতে যাবে ঠিক তখনই পিছন থেকে এসে ঝিনুক তাকে ধরে নিয়ে যায়। আর এদিকে ফুলকি তার দিদির সাথে মিলেই এই প্ল্যান করেছে। এবারে রুদ্র ফুলকিদের কব্জায়।

Back to top button