মনোজিৎ-এর সম্মান ফিরিয়ে আনতে তৎপর পারুল! সাংবাদিকদের জব্দ করে কাকুর সম্মান কি ফিরিয়ে আনতে পারবে নায়িকা?

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে পারুল বুঝতে পারে ওই ব্যক্তি আগে থেকে জানতে পেরে সব প্ল্যান মত এগিয়েছে। তার টার্গেট ছিল মনোজিৎ সুতরাং আগে যেহেতু টার্গেট করেছিল রায়ানের ক্ষতি করতে না পেরে এখন মনোজিৎকে টার্গেট করেছে, সুতরাং ওই লোকটির টার্গেট গোটা বসু পরিবার। এই কথাটা ভেবে পারুল এবং রায়ান ভয় পেয়ে যায়। কিভাবে বিপদ থেকে উদ্ধার করবে পরিবারকে সেটাই বুঝতে পারে না। তারপর ফোনে কথা বলার সময় পিছন থেকে একটা জায়গায় নাম শুনতে পায় পারুল, সেই সূত্র ধরেই এগোতে হবে ওই ব্যক্তির কাছে।

Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Television, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Parineeta New Episode

আর সেই মতন ওই পুলিশ অফিসারকে জানিয়ে সাহায্য নিয়ে পারুল বেরিয়ে পড়ে। রায়ান পারুল পুলিশকে নিয়ে ওই জায়গায় আসে তারপর ঠিক মাইকের আওয়াজ শুনে পারুল বোঝায় কোথা দিয়ে ওই আওয়াজ আসতে পারে। তারপর একটা খালি পরিকতক্ত জায়গায় যায় সবাই। সেখানেই একটা খালি গুদাম দেখতে পায়।

পারুলের সন্দেহ ঠিক হয়। কিন্তু সুতীর্থর ক্ষতি করার আগেই পারুল রায়ান এবং ওই অফিসার দরজা ভেঙে ঢুকে পরে ঘরে। তুর্য একটু হলেই সুতীর্থকে শেষ করে দিত। এই তখনই চলে আসে সবাই। পারুল যে এতদূর চলে আসবে সেটা কেউই কল্পনা করতে পারেনি। তারপর শুরু হয় হাতাহাতি। কিন্তু ঠিক বেঁচে পালিয়ে যায় তুর্য। তার আগেই পুলিশ ঘিরে ফেলে তুর্যকে।

আরও পড়ুনঃ অবশেষে ফুলকির বুদ্ধিতেই হাতেনাতে ধরা পড়ল শিবু গুন্ডা! এবার কি খুঁজে যাবে ছোট রাণীমার মুখোশ?

তারপর পারুল তো তার মুখোশ খোলার জন্য এগোতে থাকে। পারুল দেখবে কে আছে মুখোশের আড়ালে যে বসু পরিবারের ক্ষতি করতে চায়। কিন্তু তুর্য সব প্ল্যান রেডি করেই এসেছিল। তাই পারুল তার মুখোশ খোলার আগেই তুর্য আবারো চোখে ধুলো দিয়ে বেরিয়ে যায়। কিন্তু পুলিশ বলে যে এবারে শ্রীতমা কোর্টে বয়ান দিলেই রায়ানের কাকু ছাড়া পেয়ে যাবে। পরের দিন রায়ান পারুল কাকাকে ছাড়িয়ে আনে, আর পারুল কথা দেয় যে মিডিয়া কাকুর নামে বদনাম ছড়িয়েছে তাদের দিয়েই কাকুর মান সম্মান ফিরিয়ে আনবে পারুল। কিন্তু ওই নিউজ চ্যানেল কিছুতেই রাজি হতে চায় না। তাই পারুল রায়ান মিলে ঠিক করে ওই নিউজ অফিসে যাবে।

Back to top button