অবশেষে ফুলকির বুদ্ধিতেই হাতেনাতে ধরা পড়ল শিবু গুন্ডা! এবার কি খুঁজে যাবে ছোট রাণীমার মুখোশ?

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় ফুলকি বড় রাণীর সাথে দেখা করতে চাইলে তাকে অনুমতি দেওয়া হয় না। তাই ফুলকি নিজের গায়ে চা ফেলে বাথরুমে যাওয়ার নাম করে বড়মা রানীমার ঘরে যায়। রাণীমা কিছুতেই খাবার খেতে চাইছিল না। কিন্তু ফুলকি তার জন্য আমসত্ত্ব নিয়ে আসে তাকে নিজের হাতে খাইয়ে দেওয়ার কথা বলতেই ফুলকির কথায় রাজি হয়ে যায় সে। এরপর ফুলকি নিজের হাতে খাইয়ে দেয় বড় রানীমাকে।

Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali television, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Phulki New Episode

ওইদিকে পুলিশ শিবুকে খুঁজছে এই খবর পেয়ে ছোট রানীমার সেক্রেটারি আগে থেকেই শিবুকে সাবধান করে দেয়। তাই পুলিশ শিবুকে ধরার আগেই শিবু পালিয়ে যায়। এই খবর জানতে পেরে ফুলকি ভীষণ চিন্তায় পড়ে যায়। আর রানীর সেক্রেটারি যখন রানীকে এই খবর দিচ্ছিল সেই সময় সেখানে ফুলকি চলে আসে। তারা একটু ঘাবড়ে যায়। কিন্তু পরে নিজেদের ঠিক সামলে নেয়, কারণ ফুলকি তাদের কোন কথাই শুনতে পায়নি। ফুলকি বলে সে বড় রানীমাকে খাইয়ে দিয়ে এসেছে। এ কথা শুনে তো মাথায় বাজ পড়ে ছোট রানীর। এদিকে ফুলকি ভাবতে থাকে এই ছোট রানীর হাসিটা কেমন নকল এবং এই সেক্রেটারিকেও তার ভীষণ সন্দেহজনক লাগে।

সবাই চলে গেলে ছোট রানী তার স্বামীর কাছে ফুলকি নামে নালিশ করে। ফুলকির যে অনেক কৌতূহল এবং সে বারবার নানান ছুতোয় বড় রানীর কাছে যাচ্ছে সেটা জানায়। তখন তিনি জানান বাইরের লোকেদের বড় রানীর ঘরে ঢোকা বন্ধ করতে হবে। রাজবাড়ির যে রহস্য রয়েছে সেটা রাজবাড়ি থেকে বের হতে দিলে চলবে না। বড় রানীর সম্পত্তির জন্য তারা রানীকে বাঁচিয়ে রেখেছে, সে কথা যেন কেউ না জানতে পারে। আর ওদিকে শিবু গুন্ডা পালিয়েছে দেখে থানায় যায় ফুলকি পুলিশ অফিসারের সাথে দেখা করতে। তখন ফুলকি কথা দেয় সে যেভাবেই হোক শিবুকে খুঁজে বার করবে।

আরও পড়ুনঃ ‘ধর্মের নামে চ্যাংড়ামি…’ দীঘার জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা নিয়ে ক্ষোভ উগরে দিলেন মানসী সিনহা!

এরপর ফুলকি শিবুর বাড়ির ঠিকানা জোগাড় করে সেখানে বাসনওয়ালি সেজে যায়। আর সেখানেই শিবুর মায়ের দেখা পায়। তারপর নানারকম কথার মাঝে জানতে পারে শিবুর বিয়ে হয়নি, আর তার জন্য মেয়ের খোঁজ চলছে। এই সুযোগটা কাজে লাগায় ফুলকি। ফুলকি পরের দিন তমাল এবং ঝিনুককে নিয়ে শিবুর বাড়িতে আসে। ঝিনুককে পাত্রী সাজিয়ে নিয়ে আসে। আর যেই শিবু পালিয়ে গিয়েছিল সে মেয়ে দেখতে আসার লোভে ফুলকির ফাঁদে পা দেয়। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button